যুক্তরাষ্ট্রে লরার তাণ্ডব, নিহত ৬
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লরার তাণ্ডব, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রে ঘণ্টায় দেড়শ মাইল বেগে আঘাত হানা হারিকেন লরার তাণ্ডবে লুইজিয়ানায় অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। ঝড়টির তাণ্ডবে লুইজিয়ানা ও অন্যান্য অঙ্গরাজ্যের প্রায় নয় লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) চার মাত্রার এ ঝড়ের তাণ্ডবে একটি শিল্প এলাকার রাসায়নিকেও আগুন ধরেছে বলে জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্রের ট্র্যাকিং সাইট পাওয়ার আউটেজের ভাষ্য অনুযায়ী, লরার প্রভাবে লুইজিয়ানার ৬ লাখ বাড়ি এবং টেক্সাসে অন্তত ১ লাখ ৮০ হাজার বাড়ি ঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। লেক চার্লস শহর এবং এর আশেপাশের এলাকাগুলোও ঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগেই লুইজিয়ানা ও টেক্সাসের উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেয়া হয় পাঁচ লাখ বাসিন্দাকে। ঝড়টি এখন দুর্বল হয়ে আরকানসাস’ সীমান্তের দিকে ধেয়ে যাচ্ছে। এর আগে, লরা ক্যারিবিয়ান অঞ্চলে তাণ্ডব চালিয়ে ২৪ জনের প্রাণ কেড়ে নেয়।

তবে ঝড়ের শক্তি কমলেও এটি এখনও তুমুল বৃষ্টিপাতের কারণ হতে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্টরা।

লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস বলেছেন, যে পরিমাণ ধ্বংসাত্মক ও ভয়াবহ ক্ষয়ক্ষতি হবে বলে আশঙ্কা করা হয়েছিল তা না হলেও ক্ষয়ক্ষতি একেবারে কমও হয়নি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি কয়েকদিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত অঞ্চলটি পরিদর্শনে যাবেন।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

ফুলবাড়ীতে মিথ্যে অপবাদে মারপিট, একজন নিহত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির অম্রবাড়ী...

দিনাজপুরজুড়ে পলিথিন ব্যাগ ব্যবহার বেড়েই চলছে

দিনাজপুরের সকল উপজেলায় পলিথিন ব্যাগের ব্যবহার নিষি...

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ঝালকাঠিতে পরিচ্ছন্নতা ও সচেত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা