রাজনীতি

গুম খুন করে কেউ বিএনপিকে ভাংতে পারেনি।

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি : অনেক ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বিএনপির বিরুদ্ধে। এ দেশে যা কিছু ভালো সবকিছু দিয়েছে বিএনপি। শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে এ কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘যাদের কাল জন্ম হয়েছে, যারা ১৯৭১ সালে ভিন্ন অবস্থানে ছিল তাদের জানা উচিত বিএনপি ফিনিক্স পাখির মতো। কেউ বিএনপিকে ভাঙতে পারেনি। গুম খুন করে যারা ভাঙতে চেয়েছিল তারাই পালিয়ে গেছে।’
মির্জা ফখরুল বলেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি। সংগ্রাম করে এই জায়গায় এসেছে। একাত্তর সাল আমাদের গর্ব। বিএনপি মহাসচিব বলেন, ওয়ান-ইলেভেনে নির্যাতন করে যে নেতাকে নির্বাসিত করা হয়েছিল তিনিই নতুন করে গণতন্ত্রের স্বপ্ন দেখিয়েছেন। নতুন করে সুযোগ এসেছে তারেক রহমানকে দেশ পরিচালনার সুযোগ করে দেওয়ার। সবাই বিএনপির পক্ষে দাঁড়ান। সম্মেলনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, যে নেতার নামে স্লোগান দেবেন তারই নম্বর মাইনাস হবে। তিনি বলেন, আজকের যে গণতন্ত্রের কথা সবাই বলছে সেই গণতন্ত্র নিয়ে এসেছিলেন জিয়াউর রহমান। আধুনিক বাংলাদেশের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন জিয়াউর রহমান। গণঅভ্যুত্থানে অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে এমন মুক্ত পরিবেশে কর্মসূচি পালনের সুযোগ পাচ্ছে বিএনপি। বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও যারা অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট তাড়িয়েছে সেই ছাত্রজনতাকে
অভিনন্দন জানাই।
এ সম্মেলনে কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম , প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল , কেন্দ্রীয় বিএনপির যুগ্ম – সাধারণ সম্পাদক এমরান সালেহ প্রিন্স, প্রমুখ । জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দীর্ঘ নয় বছর পর অনুষ্ঠিত এ সম্মেলন হয় । সকাল থেকেই জেলার ১৩টি উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা পুরাতন স্টেডিয়ামে সমবেত হন । হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শেষ হয় ।
বিকেলে ২য় অধিবেশেনে ভোট গ্রহনের মধ্য দিয়ে ২০৯০ জন কাউন্সিলর তাদের নেতা নি্র্বাচিত করবেন ।

আমার বাঙলা /আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

কতদিন পরপর চুল পরিষ্কার করবেন?

ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে চুল পরিষ্কার রাখা জরুরি। তবে কত দিন পরপর চুল...

মাইকে ‘চোর’ ঘোষণা, গণপিটুনিতে নিহত ২

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে মসজিদের মাইকে ‘চোর’ ঘোষণ...

কেন হামলার শিকার হলেন, জানেন না টাইগার শ্রফ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে মুম্বাইয়ে গুলিবর্ষণের ঘটনার রেশ কাটেনি...

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে গেছেন রাষ্ট্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা