ছবি: সান নিউজ
রাজনীতি

জামায়াতের সঙ্গে জোটের কারণে এনসিপির ৫ নেতার পদত্যাগ

ফেনী প্রতিনিধি

জামায়াত ইসলামীর নেতৃত্বে গঠিত জোটে অংশ নেওয়ায় এনসিপি ফেনী জেলা শাখার বিভিন্ন পদে থাকা পাঁচ নেতা পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের কথা জানান তাঁরা।

পদত্যাগ করা নেতারা হলেন—জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শুভ ও আব্দুর রহিম, সদস্য নূরে আজিম, জুনায়েদ হোসেন ও আজিজুল হক।

সংবাদ সম্মেলনে তাঁরা জানান, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মধ্যমপন্থার রাজনীতি করার কথা বললেও বর্তমানে নিজস্ব মতাদর্শ থেকে সরে দাঁড়িয়েছে। ব্যক্তিগত ও নীতিগত দিক বিবেচনায় তাঁরা স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন বলে জানান।

পদত্যাগ করা ওমর ফারুক শুভ বলেন, এনসিপি তিন দলীয় জোটের সঙ্গে যখন জোট করেছিল, তখন আমরা পক্ষে ছিলাম। তখন সেটি ছিল রাষ্ট্র সংস্কার জোট। এখন যে জোট করেছে, আমরা সেটির বিপক্ষে। এনসিপি মধ্যমপন্থার রাজনীতি করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, বলেছিল ৩০০ আসনে প্রার্থী দেবে। কিন্তু সেটি না করে নির্বাচনের জন্য একটি জোটে গেছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা পদত্যাগ করেছি।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর জামায়াতের সঙ্গে জোট করার ঘোষণা দেয় এনসিপি। এ সিদ্ধান্তে এনসিপির আদর্শিক বিচ্যুতি হয়েছে—অভিযোগ তুলে পদত্যাগ করেন তাসনিম জারা, তাসনুভা জাবিন, মুশফিকুস সালেহীনসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা।

তবে জামায়াত–এনসিপি জোটকে নির্বাচনী কৌশল বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাশমিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলায় বিপাকে জাভেদ আখতার

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার হিন্দি উচ্চারণ নিয়ে সমা...

সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা নিজের ধর্মীয় বিশ্বাস,...

কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, পাবেন ৫৯ হাজার ডলার

কানাডায় গবেষণার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব টরন্টো। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা