রাজনীতি

মধ্যবর্তী নির্বাচনই একমাত্র পথ : জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে চলমান আন্দোলন থামবে না উল্লেখ করে মধ্যবর্তী নির্বাচনই এর একমাত্র পথ বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‍‍“আজকে ফাঁসি চাই বলে এই আন্দোলন থামবে না। হঠাৎ এই ফাঁসি দিয়ে, এই আজগুবি কথা দিয়ে এটা থামবে না, এই আন্দোলন-সংগ্রাম থামবে না। আমি স্পষ্ট করে বলতে চাই, এটার একমাত্র চিকিৎসা বা একমাত্র পথ সুষ্ঠু গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন। এই রোগের চিকিৎসা জনগণের হাতে ক্ষমতা দেয়া। আসুন জনগণকে নিয়ে আমরা সবাই মিলে একত্রিতভাবে প্রতিদিন, যতদিন পর্যন্ত গণতন্ত্র না আসবে, মধ্যবর্তী নির্বাচন না আসবে ততদিন আমরা আন্দোলনে থাকি।”

প্রধানমন্ত্রীর উদ্দেশে ডা. জাফরুল্লাহ বলেন, ‘‘প্রধানমন্ত্রী ভয় কেন পান? একটা মধ্যবর্তী নির্বাচন দিয়ে দেখুন না। নির্বাচনে আসুন, গণতন্ত্র ফেরত দিন, গণতন্ত্র ফিরিয়ে দেয়াই এই রোগের চিকিৎসা। আমি বলি, আপনি সামগ্রিক পরিবর্তন আনেন। একটা কমিশন করে সবাই ডাকুন। আপনি একলা কিছুই করতে পারবেন না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির ব্যাপকতা তুলে ধরে ‘সরকার চুরিতে চ্যাম্পিয়ন হয়ে গেছে’ বলে মন্তব্য করেন তিনি।’’

তিনি বলেন, “ভারতীয় প্রেসক্রিপশনে দেশ চলতে পারে না। হঠাৎ মন্ত্রী সাহেব বলছেন, ভারতের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক আছে। কী রক্তের সম্পর্ক আছে? মুক্তিযুদ্ধের সময় আমরা যে রক্ত ঝরিয়েছি সেটা না আজকে ভারতীয় জোটের সম্পর্ক। ভারতীয় গোয়েন্দা বাহিনী ও ইসরাইলের মোসাহেদ আপনাকে ভুল পথে নিচ্ছে। এই ভুল পথ থেকে সরে না আসলে সবার জন্য সমূহ বিপদ।”

রাষ্ট্রের সর্বক্ষেত্রে নারীর সমান অধিকার ও তাদের একলা চলার নিশ্চয়তা ও নিরাপত্তার বিধান করতে হবে বলেও দাবি জানান এই প্রবীণ নাগরিক।

জাতীয়তাবাদী সংগ্রামী দলের উদ্যোগে নারী ও শিশুধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জাহাঙ্গীর হোসেন হানিফের সভাপতিত্বে মানববন্ধনে কবি আবদুল হাই শিকদার, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, আইনজীবী রফিক শিকদার, ছাত্রী নেত্রী আরিফা সুলতানা রুমা প্রমুখ বক্তব্য রাখেন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, পাবেন ৫৯ হাজার ডলার

কানাডায় গবেষণার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব টরন্টো। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

‘কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন?’

নিজের বসতভিটায় একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে...

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় শুধু তাত্ত্বিক আলোচনা ও সভা-সেমিনারে সীমাবদ্ধ না থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা