রাজনীতি

কেউ গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালাচ্ছে না

নিজস্ব প্রতিবেদক: দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, কিন্তু কেউ গণতন্ত্র ফিরিয়ে আনতে কোন প্রচেষ্টা চালাচ্ছে না – বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সার্বভৌমত্ব রক্ষা পরিষদ (সরপ) আয়োজিত সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা রাখেন।

তিনি বলেন, এই সরকার নিজেও দুর্নীতি করে, আজ রাষ্ট্রের যত প্রশাসন আছে ‑ তাদেরও একটা বিরাট অংশকে দুর্নীতিবাজ বানিয়েছে।

তিনি আরও বলেন, আজ বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে বলছে দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। কিন্তু কেউ গণতন্ত্র ফিরিয়ে আনতে কোন প্রচেষ্টা চালাচ্ছে না। কিছু সময় ভালো থাকতে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া যায় কিন্তু তাতে সারাজীবন ভালো থাকা যায় না। তাই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ‑ শওকত মাহমুদ, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সার্বভৌমত্ব রক্ষা পরিষদের (সরপ) ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গনী। সরপের সাধারণ সম্পাদক মো. শরীফ হোসেনসহ অন্যান্যরা।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাস...

বাড়িতে ঝুলে ছিল মুদি দোকানির অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো.হানিফ ওরফে সুম...

কুষ্টিয়ায় রাতের আলোয় ফুটবল টুর্নামেন্ট

কুষ্টিয়ার মিরপুরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের...

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ নিয়ে বাগ্বিতণ্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা