বিএনপি
রাজনীতি

শৃঙ্খলা ভঙ্গ করবেন না

নিজস্ব প্রতিবেদক: নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে পরবর্তী নির্বাচনের দাবির আলোচনাসভা নেতাকর্মীদের স্লোগান থামাতে গিয়ে ক্ষুব্ধ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘ডোন্ট ডু ইট। উত্তর-দক্ষিণ স্লোগান দেবেন না। কোনও স্লোগান হবে না। আজকে এটা আলোচনা সভা, জনসভা না। প্লিজ, শৃঙ্খলা রক্ষা করুন।’

তরুণদের উদ্দেশে ফখরুল বলেন, ‘সভার গুরুত্ব অনুধাবন করো। বিএনপির সভার জায়গাগুলো বন্ধ হয়ে গেছে। শৃঙ্খলা রক্ষা করতে না পারলে সভা করা যাবে না আর। দয়া করে শৃঙ্খলা ভঙ্গ করবেন না। আমাদের প্রেসক্লাবে সভা হওয়ার কথা ছিলো, সেখানেও বন্ধ হয়েছে।’

প্রসঙ্গত, শুক্রবার এ সভা করার কথা ছিল। কিন্তু স্থান না পাওয়ায় সময় পরিবর্তন করে শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সভার আয়োজন করে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্...

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

কতদিন পরপর চুল পরিষ্কার করবেন?

ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে চুল পরিষ্কার রাখা জরুরি। তবে কত দিন পরপর চুল...

মাইকে ‘চোর’ ঘোষণা, গণপিটুনিতে নিহত ২

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে মসজিদের মাইকে ‘চোর’ ঘোষণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা