খালেদার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে মেয়াদ নিয়ে সিদ্ধান্ত
রাজনীতি

খালেদার স্বাস্থ্য বিবেচনায় মেয়াদ নিয়ে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্যের অবস্থা ও তার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদনপত্রে কী লেখা আছে তা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনলাইনে কেবিনেট বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা কথা বলেন তিনি।

দুর্নীতির দুই মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে গত ২৫ মার্চ দণ্ড স্থগিত করে সাময়িক মুক্তি দেওয়ার সময় আইন মন্ত্রণালয়ের সুপারিশ বিবেচনায় নিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাকে ছয়মাসের জন্য মুক্তি দেওয়া হয়। আগামী ২৫ সেপ্টেম্বর এই মেয়াদ শেষ হবে। এর আগেই পরিবারের পক্ষ থেকে ভাই শামীম এস্কান্দার গত মঙ্গলবার (২৫ আগস্ট) মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন জানান।

আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া জামিনে নেই। কোনো আদালত থেকে জামিন দেওয়া হয়নি। গত মার্চ মাসে তার পরিবার থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দরখাস্ত করা হয়েছিল যে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য কোনো নির্বাহী আদেশে তাকে যেন জেলখানা থেকে মুক্তি দেওয়া হয়।

আনিসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী মানবিক দিক চিন্তা করে আমাদের দিক-নির্দেশনা দিয়েছিলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১১ ধারায় তার (খালেদা) দণ্ডাদেশ স্থগিত করে তাকে ছয়মাসের জন্য মুক্তি দিতে। গত ২৫ মার্চ সেই আদেশে তিনি মুক্তি পেয়েছেন।’

আইনমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছেন, তিনি একটি দরখাস্ত পেয়েছেন৷ আগামী ২৪ সেপ্টেম্বর ছয় মাস শেষ হয়ে যাবে। তারা সেটার এক্সটেনশন চেয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সেই দরখাস্তের কপি আমার কাছে পাঠিয়েছেন। তবে সেটা এখনও আমার কাছে এসে পৌঁছায়নি। পৌঁছালে আমরা বিবেচনা করবো। দরখাস্ততে কী লেখা হয়েছে, সেটি এখনো আমি জানি না। সেক্ষেত্রে আমি কী বিবেচনা করবো দরখাস্ত না পড়ে কথা বলাটা আমার ঠিক হবে না।’

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন খালেদা জিয়া। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার ছয় মাসের জন্য খালেদা জিয়ার সাজা স্থগিত করে গত ২৫ মার্চ শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেয়।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির এক কারিগর গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ীতে দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামসহ...

বর্ণাঢ্য আয়োজনে শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী...

বিয়ের মাত্র পনেরো দিন পর সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসী নিহত

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় তানভীর হাওলাদার (২৫) নামে...

কুলাউড়ায় দুই ডাকাতসহ গ্রেপ্তার ৭

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে আন্...

নওগাঁয় জাল নোটসহ একজন গ্রেপ্তার

নওগাঁয় জাল নোটসহ আব্দুল জব্বার (৪৫) নামে

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা