‘দেশবাসী আমাদের সঙ্গে রাস্তায় নামতে চায়’ : ডা. জাফরুল্লাহ
রাজনীতি

‘দেশবাসী আমাদের সঙ্গে রাস্তায় নামতে চায়’ : ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক:

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আজকে দেশবাসী চায় আমরা রাস্তায় দাঁড়াই। আমাদের রাস্তায় দাঁড়াতে দেখলে তারা প্রথমদিন, দ্বিতীয় দিন না আসলেও তৃতীয় দিন ঠিকই আমাদের পাশে এসে দাঁড়াবে। তারা অবশ্যই আসবে। এই কথাটা প্রধানমন্ত্রী জানেন, কিন্তু তিনি বিশ্বাস করেন না।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে তৃতীয় তলায় “জাতীয় স্মরণ মঞ্চ” আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডা. এমাজউদ্দিন আহমেদ স্মরণে নাগরিক শোকসভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় স্মরণ মঞ্চের সভাপতি প্রকৌশলী আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিকের সভাপতিত্বে বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদ, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য কবি আবদুল হাই শিকদার, বিএনপির যুগ্ম মহাসচিব ডাকসুর সাবেক জি এস খায়রুল কবির খোকন, ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দীন আলম, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, সাংবাদিক নেতা দিদারুল ইসলাম প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির উদ্দেশ্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, তরুণদের দিয়ে বিএনপির কাউন্সিল মিটিংটা করান। তারা মার খেয়েছে, তারা রাস্তায় দাঁড়াবে। তাদের স্ট্যান্ডিং কমিটিতে নিতে হবে। এখন খালেদা জিয়ার অবশ্যই কথা বলতে হবে। আজকে হাইকোর্টে ঘেরাও দিতে হবে। সবার জামিন হয়, ফাঁসির আসামির জামিন হয়, খালেদা জিয়ার জামিন হয় না। এমাজউদ্দিনের সাহেব তার জ্ঞানের আলোয় সবাইকে আলোকিত করতে চেয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত আলোটা আমাদের রাজনীতিবিদদের অন্তরে প্রবেশ করে নাই।

এমাজউদ্দিন আহমেদ সম্পর্কে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, তিনি অনেক সাহসী একজন মানুষ ছিলেন। তিনি প্রমাণ করে গেছেন, সাহসী হতে হলে বয়স কোন বিষয় না। জাতীয় সকল ক্রান্তি লগ্নে তিনি সব সময় ভূমিকা রেখেছেন। এই কারণে এই বুড়ো বয়সেও তাকে মিথ্যা মামলার শিকার হতে হয়েছে।

সান নিউজ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

দুই ঘণ্টা পর মিরপুর-১০ সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গ...

পুলিশকে জনগণের আস্থা অর্জন করে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নবনিযুক্ত পুলিশ কর্মকর্তাদের সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত...

জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপ-নির্বাচন: সিইসি

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ঠাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা