ঢাকা-৫ আসনে আসুদ ও নওগাঁ-৬ এ কবির জাপা প্রার্থী
রাজনীতি

ঢাকা-৫ আসনে আসুদ ও নওগাঁ-৬ এ কবির জাপা প্রার্থী

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পার্টি থেকে ঢাকা-৫ আসনে উপ-নির্বাচনে মনোনয়ন পেয়েছেন মীর আবদুস সবুর আসুদ এবং নওগাঁ-৬ আসনে উপ-নির্বাচনে মনোনয়ন পেয়েছেন কাজী গোলাম কবির।

শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির সভাপতিত্বে মনোনয়ন বোর্ড তাদের প্রার্থিতা চূড়ান্ত করেছেন।

গত ০৬ মে এমপি হাবিবুর রহমান মোল্লা মৃত্যুবরণ করায় ঢাকা-৫ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। আর নওগাঁ-৬ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে গত ২৭ জুলাই মৃত্যুবরণ করেন। ফলে এই আসনটিও শূন্য হয়।

আসন দুটির উপ-নির্বাচন আগামী ১৭ অক্টোবর। দুই আসনেই ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা