তিতাসের সেই ৮ কর্মকর্তা-কর্মচারীর জামিন
জাতীয়

তিতাসের সেই ৮ কর্মকর্তা-কর্মচারীর জামিন

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লার বাইতুস সালাত জামে মসজিদে অগ্নিকাণ্ডের মামলায় গ্রেপ্তারকৃত তিতাস গ্যাসের আট কর্মকর্তা-কর্মচারীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

জামিনপ্রাপ্তরা হলেন, তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সহকারী প্রকৌশলী মানিক মিয়া (৩৩), ব্যবস্থাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪২), উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বী (৩৪), সহকারী প্রকৌশলী এস এম হাসান শাহরিয়ার (৩২), প্রকর্মী মো.ইসমাঈল প্রধান (৪৯), সাহায্যকারী মো. হানিফ মিয়া (৪৮), সিনিয়র উন্নয়নকারী মো.আইয়ুব আলী (৫৮) ও সিনিয়র সুপারভাইজার মো. মনিবুর রহমান চৌধুরী(৫৬)।

সোমবার (২১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউসার আলমের আদালত এ জামিন মঞ্জুর করে।

আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড.সুলতান মাহমুদ। তিনি জানান, তিতাসের আট কর্মকর্তা ৫০০ টাকা বন্ডে স্থায়ী জামিন পেয়েছেন।

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিআইডি’র ডিআইজি প্রেস ব্রিফিংয়ে তল্লা মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় তিতাসের আট কর্মকর্তাকে গ্রেপ্তারের খবর জানান।

সান নিউজ/ বিএম/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা