সংগৃহীত
জাতীয়

বাঁচল ১,৮৩৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: এখন মাত্র কয়েক ঘণ্টা পরেই বহুল কাঙ্ক্ষিত “পদ্মা সেতু” প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরই ফলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বইছে উৎসবের আমেজ। সর্বশেষ পদ্মা সেতুর নির্মাণ কাজ করতে মোট বরাদ্দ থেকে ১,৮৩৫ কোটি ৬৮ লাখ টাকা কম খরচ হয়েছে।

আরও পড়ুন: দৈনন্দিন বাজারে আগুন

শুক্রবার (৫ জুলাই) পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এই বিষয়টি জানান।

তিনি জানান, সাম্প্রতি নানা অনিশ্চয়তার মধ্যে দিয়ে আমাদের এই কাজটি সম্পন্ন করতে হয়েছে। এই দিকে বিশ্বব্যাংকসহ বিভিন্ন সংস্থা সরে যাওয়ার পরে প্রধানমন্ত্রীর চেষ্টায় আমরা এই সেতুর কাজ সম্পূর্ণ করতে পেরেছি। দেশের মানুষকে একটি সুন্দর সেতু তৈরি করে দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমাদের সর্বশেষ বরাদ্দ থেকে ১,৮৩৫ কোটি ৬৮ লাখ টাকা কম খরচ হয়েছে। এখন আমরা এই টাকা নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে জমা দেব।

আরও পড়ুন:

তিনি আরও বলেন, আমাদের জন্য এটি অনেক বড় একটি প্রকল্প। এতে আমাদের কিছু ক্লেইম ছিল। এদিকে নদীশাসন ও কারিগরি কিছু কাজ বাকি ছিল। এই ধরনের বড় কাঠামো তৈরির পরে ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড থাকে। এ সময় অবকাঠামোর ত্রুটি-বিচ্যুতি থাকলে (যেমন কোথাও রং উঠে গেছে, কোথাও কিছুটা কাজ বাকি থেকে গেছে ইত্যাদি) তা সংশোধন করা হয়েছে। এই কাজে ঠিকাদারেরও বেশ কিছু ক্লেইম ছিল। যেই কারণে বারবার আমাদের এর জন্য মিটিং করতে হয়েছে। অর্থাৎ সবগুলো কাজ এ সময়ের মধ্যেই সম্পূর্ণ করা হয়েছে। সব কিছু মিলিয়ে আমাদের কাজ এখন সম্পূর্ণ হয়েছে। গত (৩০ জুন) এই কাজটি সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ সরকার তার নিজস্ব অর্থায়নে দেশের সর্ববৃহৎ এই অবকাঠামো, আমাদের অহংকার, গর্ব, সক্ষমতা ও মর্যাদার প্রতীক “পদ্মা সেতু” নির্মাণ করা হয়েছে। এ সময় ব্যয় হয়েছে ৩২,৬০৫ কোটি টাকা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

ক্যানসারের কাছে হেরে গেলেন তরুণ পেসার মেহেদী হাসান হৃদয়

জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে আলো ছ...

বিশ্বসেরা সামরিক শক্তি গঠনের হুঙ্কার কিম জং উনের

উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও অপ্রতিরোধ্য বাহিনী হ...

দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগে নতুন গতির প্রত্যাশা

টোকিওর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং অর্থনৈতিক সহযোগিতাকে নতুন...

কাজের গতি কমাতে চান কৃতি শ্যানন

অভিনয় দক্ষতা, গ্ল্যামার, আকর্ষণীয় নাচ এবং নিখুঁত ফিটনেসের জাদুতে ভক্তদের হৃদয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা