জাতীয়
দুই মেয়রের শপথ 

মশা যেন ভোট খেয়ে না ফেলে: প্রধানমন্ত্রী

শপথ নিয়েছেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত দুই মেয়র ও কাউন্সিলররা। আজ (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও উত্তরের মেয়র আতিকুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর দুই সিটি কর্পোরেশনের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের শপথ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

গত পহেলা ফেব্রুয়ারি ঢাকার দুই টিসি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম মেয়র নির্বাচিত হন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নব-নির্বাচিত দুই মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মেয়রদের মশা নিয়ন্ত্রণের নির্দেশ দনে। বলেন, মশা যেন ভোট খেয়ে না ফেলে। মশা ক্ষুদ্র হলেও অনেক শক্তিশালী এটা মাথায় রাখে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, এখন থেকেই এই মশা নিয়ন্ত্রণে কার্যমকর ব্যবস্থা নিতে হবে। সেদিকে আপনাদের বিশেষভাবে নজর দিতে হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

টঙ্গীবাড়িতে অটোরিকশা ছাড়াতে ৫ লাখ টাকা দাবি, বাবা-ছেলেকে মামলায় ফাঁসানোর অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থানা থেকে অটোরিকশা ছাড়িয়ে...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

আজ বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান ও ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে আজ হাইভোল্টেজ দুটি ম...

আইনগত পথেই শেখ হাসিনাকে ফেরানো হবে: আইনমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বর্তমান প্রশাসন পুরোপুরি আই...

সাটুরিয়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপিত

করবো সমবায়, গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ,এই প্রতিপা...

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত, আহত ৪

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ও নবগঠিত উত্তর হ...

পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ঝালকাঠির নলছিটিতে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা...

'২০২৯ সালের ভোটেই মোদীর বিদায় নিশ্চিত'

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ ...

বাগেরহাটে দিনদুপুরে বিকাশের প্রতিনিধির কাছ থেকে ৬ লাখ টাকা ছিনতাই

বাগেরহাটের কচুয়ায় প্রকাশ্য দিবালোকে মোবাইল ব্যাংকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা