জাতীয়

করোনা আতঙ্কের মধ্যেই কাল ইসি’র ভোট উৎসব!

নিজস্ব প্রতিবেদক:

দেশে করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই আগামীকাল শনিবার (২১ মার্চ) ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরগাট-৪ আসনের উপনির্বাচন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। বিভিন্ন রাজনৈতিক দল আর সাধারন মানুষের ব্যাপক সমালোচনার পরও এই তিন উপ-নির্বাচনে ভোট গ্রহণে অনড় কমিশন।

নির্বাচন কমিশন বলছে, ভোটারদের করোনা থেকে সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে কেন্দ্রগুলোতে। হ্যান্ড স্যানিটাইজার এবং টিস্যুর ব্যবস্থা করেছে কমিশন।

অন্যদিকে ভোটাররা বলছেন, করোনাভাইরাস থেকে বাঁচতে সরকার বলছে ঘরে থাকতে। অন্যদিকে নির্বাচন কমিশন বলছে ভোট দিতে। তাদের প্রশ্ন- ভোট দিতে গিয়ে কেউ করোনায় আক্রান্ত হলে এর দায় কে নেবে?

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইখিএম) অনুষ্ঠিত হবে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচন। রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠিয়ে দেয়া হয়েছে নির্বাচনী সামগ্রী

ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন বলেন, ভোটারদের সুরক্ষা দিতে আমাদের পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি। তাদের বলব, আপনারা ভোট দিতে আসুন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

আজ বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান ও ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে আজ হাইভোল্টেজ দুটি ম...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

সাটুরিয়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপিত

করবো সমবায়, গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ,এই প্রতিপা...

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত, আহত ৪

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ও নবগঠিত উত্তর হ...

পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ঝালকাঠির নলছিটিতে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা...

'২০২৯ সালের ভোটেই মোদীর বিদায় নিশ্চিত'

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ ...

বাগেরহাটে দিনদুপুরে বিকাশের প্রতিনিধির কাছ থেকে ৬ লাখ টাকা ছিনতাই

বাগেরহাটের কচুয়ায় প্রকাশ্য দিবালোকে মোবাইল ব্যাংকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা