জাতীয়

‘কোনো অবৈধ সুবিধা নিইনি’

নিজস্ব প্রতিবেদক: নতুন দায়িত্ব পেয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, কর্মজীবনে স্বচ্ছতার প্রমাণ দিতে পেরেছি। কখনো কোনো অবৈধ সুবিধা নিইনি। দেশটাই আমার কাছে বড়। স্বচ্ছ ভাবমূর্তি ছিলো বলেই আজ এই জায়গায় আসতে পেরেছি। পরিকল্পনা কমিশনে আমার পুনর্জন্ম হয়েছে। এটি অপূর্ব পাওনা।

সোমবার (১৯ জুলাই) পরিকল্পনা মন্ত্রণালয়ের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

ড. শামসুল আলম বলেন, দীর্ঘ ১২ বছর এই চত্বরে কাজ করার সুযোগ পেয়েছি। আজ থেকে নতুন দায়িত্ব পালন শুরু করলাম। প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তা যেন রক্ষা করতে পারি সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন। টিম ওয়ার্কের মাধ্যমে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে পরামর্শ করেই উন্নয়নকে এগিয়ে নিতে চাই।

পরিকল্পনা বিভাগের সচিব জয়নুল বারীর সভাপতিত্বে এ সময় বাস্তবায়ন, পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, পরিকল্পনা কমিশনের সদস্য মামুন-আল-রশিদ, নাসিমা বেগমসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ড. শামসুল আলম আরও বলেন, ২০০৯ সালে থেকে এখন পর্যন্ত সাধারণ অর্থনীতি বিভাগের ১১৪টি প্রকাশনা হয়েছে। অথচ ১৯৭২ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রকাশনা হয়েছে মাত্র ১৪টি। আমার হাতে যতগুলো পরিকল্পনা হয়েছে সবগুলোই গ্রহণযোগ্যতা পেয়েছে। সবার প্রশংসাই পেয়েছি। বিসিএস পরীক্ষায় পাশ করার পর আমাকে শিল্প মন্ত্রণালয়ে দেয়া হয়েছিল। আমি যাইনি। কারণ পরীক্ষার ফল প্রকাশ হতেই দেড় বছর দেরি হয়েছিল। ওই সময়ের মধ্যে আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলাম। তাই সেখান থেকে আর বের হতে পারিনি। জিইডিতে দায়িত্ব নেয়ার সময় কোনো পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল না। বিশ্বব্যাংক-আইএমএফ-এর পরামর্শে সে সময় পিআরএসপি ছিল। হঠাৎ করে পরিকল্পনা থেকে বেরিয়ে আসাটা তখন ছিল সংবিধানের লঙ্ঘন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেয়ার পর আবারও পঞ্চবার্ষিক পরিকল্পনায় ফিরে আসা হয়েছিল।

প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান বলেন, আমাদের সঙ্গে আধুনিক ও নতুন ইঞ্জিন যোগ হয়েছে। সুতরাং কাজের গতি আরও বাড়াতে হবে। কাজের গভীরতা ও ব্যাপ্তি অনেক বাড়বে বলেই আশা করি। শেখ হাসিনার সরকার জীবন্ত সরকার। ড. শামসুল আলম আমাদের সঙ্গে ছিলেন। আবারও নতুন করে দায়িত্ব পাওয়ায় আমরা অনেক বেশি খুশি হয়েছি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

কাজের গতি কমাতে চান কৃতি শ্যানন

অভিনয় দক্ষতা, গ্ল্যামার, আকর্ষণীয় নাচ এবং নিখুঁত ফিটনেসের জাদুতে ভক্তদের হৃদয়...

বুরকিনা ফাসোর সামরিক সরকারের বিতর্কিত সিদ্ধান্ত

এক নজরে বুরকিনা ফাসোর নতুন সিদ্ধান্ত ও পরিস্থিতি

চাঁদাবাজি শক্ত হাতে নির্মূলে দ্রুতই নতুন আইন হবে: আইজিপি

চাঁদাবাজি শক্ত হাতে নির্মূলে শিগগিরই নতুন আইন আসতে...

জর্ডনের গির্জায় মুহুর্মুহু গুলিবর্ষণ, অতর্কিত হামলায় মৃত্যু ৬ জনের!

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে খ্রিস্টান সম্প্রদায়ের একটি উপাসনালয়ে সশস্ত্র হামলার...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা