জাতীয়

প্রতিমন্ত্রীর ছেলের নামে মিল্ক ভিটার জমি

নিজস্ব প্রতিবেদক: ঘুষ ছাড়া ভূমি রেজিস্ট্রি অফিসে কাজ হয় না অভিযোগ করে আলোচনায় এসেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। তবে এখন মোড় ঘুরে গেছে ভিন্নদিকে। অভিযোগ উঠেছে সরকারি প্রতিষ্ঠান মিল্ক ভিটার জন্য কেনা হলেও সেই জমি জালিয়াতি করে তার ছেলে সুপ্রিয় ভট্টাচার্যের নামে রেজিস্ট্রি করা হয়েছে। জমির দলিলপত্রে উঠে এসেছে এসব তথ্য।

তবে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলছেন অন্য কথা। গণমাধ্যমকে জানান, জটিলতা ও সময়ক্ষেপণ এড়াতে তার ছেলের নামে জমি রেজিস্ট্রি করা হয়েছে।

তিনি বলেন, মিল্ক ভিটার নামে কেনার ক্ষেত্রে কিছু জটিলতা দেখা দিতে পারে, তা ছাড়া বিষয়টি সময়সাপেক্ষ। তাই জমিটা আটকাতে এ পথ বেছে নেয়া হয়।

মণিরামপুর ভূমি ও রেজিস্ট্রার কার্যালয়ের সাব-রেজিস্ট্রার শাহজাহান আলী ও মোহরার শামসুজ্জামান মিলন জানান, রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের ৮৪৫ নম্বর খতিয়ানের ৭৬, ৭৭, ৭৯ ও ৮৯ দাগের ২০০ শতক জমি কিনেছেন প্রতিমন্ত্রীর ছেলে সুপ্রিয় ভট্টাচার্য। ১৪ সেপ্টেম্বর তার নামে এ জমি রেজিস্ট্রি করা হয়। যার দলিল নম্বর ৭৬৭১। আর এ জমির নামপত্তনের জন্য উপজেলা ভূমি কার্যালয়ে দাখিল করা কেস নম্বর ১২০১ (২০২১-২২)।

জমির মূল্য ক্রেতা-বিক্রেতার ভিন্ন কথা

প্রতিমন্ত্রীর ছেলের কেনা জমির দাম নিয়ে দুই রকম তথ্য পাওয়া গেছে।

মোহরার শাহজাহান আলী বলেন, সুপ্রিয় ভট্টাচার্য্য শুভ দুই একর জমি কিনেছেন মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের মিজানুর রহমানের কাছ থেকে। জমি ওই ইউনিয়নের বাসুদেবপুর মৌজার ৭৩/৭৭/৭৮/৭৯ দাগ থেকে বিক্রি করা হয়েছে। জমির মূল্য দলিলে উল্লেখ করা হয়েছে ১৯ লাখ টাকা।

জমি বিক্রেতা রোহিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান অবশ্য জানিয়েছেন ভিন্ন তথ্য। তিনি বলেন, দুই একর জমি বিক্রি বাবদ আমি ৮০ লাখ টাকা পেয়েছি।

জমির রেজিস্ট্রিতে ঘুষ চাওয়ার বিষয়ে সাব-রেজিস্ট্রার শাহজাহান আলীর দাবি, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে ভুল বুঝিয়ে তাদের বিরুদ্ধে তথ্য দেওয়া হয়েছে।

বদলি করা মোহরার শামসুজ্জামান মিলন নিউজবাংলাকে বলেন, ১৪ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে প্রতিমন্ত্রীর ছেলে সুপ্রিয় ভট্টাচার্য্য শুভর নামে একটি জমি রেজিস্ট্রি করতে আসেন দলিল লেখক কামরুজ্জামানের সহকারী গৌতম ঘোষ বাপি।

এ সময় দেখতে পাই, দলিলের সঙ্গে প্রয়োজনীয় ব্যাংকের পে-অর্ডার নেই। সেটি চাইলে বাপি উত্তেজিত হয়ে চলে যান।

তিনি আরও জানান, ওই দিন বিকেল ৫টার দিকে পে-অর্ডারসহ দলিল নিয়ে আবার আসেন বাপি। তখন দলিলটি রেজিস্ট্রি করা হয়। সাথে সাথে দলিলের নকল চান বাপি। মন্ত্রী মহোদয়ের সম্মানে দুই ঘণ্টার মধ্যে তার হাতে তা দেয়া হয়।

বাপি বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে গিয়ে ওই সময় তাকে অসম্মান করেন বলে অভিযোগ করেন এ মোহরার।

প্রসঙ্গত, গত বুধবার মণিরামপুরে এক অনুষ্ঠানে মন্ত্রী রেজিস্ট্রি অফিসের কর্মীদের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ আনেন।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বুধবার মণিরামপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, সাব-রেজিস্ট্রি অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না। সরকারি প্রতিষ্ঠান মিল্ক ভিটার কারখানা করার জন্য আমি গত সপ্তাহে আমার ছেলের নামে একটি জমি রেজিস্ট্রি করতে পাঠিয়েছিলাম। কিন্তু দুর্নীতির রেট অনুযায়ী টাকা দিতে না পারায় সেই জমি রেজিস্ট্রি হয়নি।

তার এ বক্তব্যের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

ক্যানসারের কাছে হেরে গেলেন তরুণ পেসার মেহেদী হাসান হৃদয়

জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে আলো ছ...

বিশ্বসেরা সামরিক শক্তি গঠনের হুঙ্কার কিম জং উনের

উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও অপ্রতিরোধ্য বাহিনী হ...

দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগে নতুন গতির প্রত্যাশা

টোকিওর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং অর্থনৈতিক সহযোগিতাকে নতুন...

কাজের গতি কমাতে চান কৃতি শ্যানন

অভিনয় দক্ষতা, গ্ল্যামার, আকর্ষণীয় নাচ এবং নিখুঁত ফিটনেসের জাদুতে ভক্তদের হৃদয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা