করোনাকালে গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার দাবি
জাতীয়

করোনাকালে গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার দাবি

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতির মধ্যে গণপরিবহনে ভাড়া যে ৬০ শতাংশ বাড়ানো হয় তা প্রত্যাহার করে আগের ভাড়া বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি।

মঙ্গলবার (১১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানান সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

বিবৃতিতে বলা হয়, এখনো একইরকম করোনায় পরিস্থিতি বিদ্যমান থাকলেও দেশে কোনো গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। যেসব শর্ত অনুসরণ করে বর্ধিত ভাড়া আদায়ের কথা বলা হয়েছিল, তার কোনোটাই মানা হচ্ছে না বাসগুলোতে। সেই পুরনো কায়দায় গাদাগাদি করে যাত্রী বহন করা হচ্ছে।

আবার করোনাকালের ক্ষতি পুষিয়ে নিতে সরকারের বর্ধিত ৬০ শতাংশের চেয়েও অধিকাংশ রুটে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এতে করোনা সংকটে দুর্বিষহ হয়ে উঠেছে কর্মহীন ও আয় কমে যাওয়া দেশের সাধারণ মানুষের যাতায়াত।

বিবৃতিতে বলা হয়, সরকার যাত্রী প্রতিনিধি বাদ দিয়ে মালিকদের নিয়ে বৈঠক করে এই সংকটে জনগণের ওপর একচেটিয়াভাবে বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে দেয়। ওই ঘোষণার পর পরই দেশব্যাপী চলাচলরত বাস-মিনিবাসের সঙ্গে লেগুনা, হিউম্যান হলার, টেম্পো, অটোরিকশা, প্যাডেলচালিত রিকশা, ইজিবাইক, নসিমন-করিমন, টেক্সিক্যাবসহ সব যানবাহনের ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে যায়। এতে যাত্রীস্বার্থ চরমভাবে উপেক্ষিত হয়।

অবিলম্বে স্বাস্থ্যবিধির নামে গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার করে দেশের প্রতিটি রুটে আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয় বিবৃতিতে।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

বন্ধ গার্মেন্টস কারখানা দ্রুত চালুর আশ্বাস ; স্বরাষ্ট্রমন্ত্রীর

বন্ধ থাকা গার্মেন্টস কারখানাগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স...

নওগাঁর স্বাধীনতা বিরোধী ধর্মান্ধগোষ্টীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা...

নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট

নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় আগুনের শিখা জ্বালিয়...

দৃষ্টি প্রতিবন্ধী হয়েও জিপিএ-৫ পেয়েছেন মৌমি

পৃথিবীর আলো ও চোঁখে না দেখা দৃশ্য দেখার সৌভাগ্য হয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা