৩.২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে জাপান
জাতীয়

৩.২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে জাপান

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের ৭টি মেগা প্রকল্পের জন্য ৩.২ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে জাপান।

বুধবার (১২ আগস্ট) ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশের ৭টি প্রকল্পে ঋণ সহায়তা দেবে জাপান। এ লক্ষ্যে বুধবার ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ফাতেমা ইয়াসমিন চুক্তি সইয়ের নোট বিনিময় করেছেন। সে অনুযায়ী জাইকার মাধ্যমে বাংলাদেশ এই ঋণ সহায়তা পাবে। এই ঋণের সুদ হবে মাত্র ০.৬৫ শতাংশ।

যে ৭ প্রকল্পে এই অর্থ ব্যয় হবে, সেগুলো-যমুনা রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্প, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বর্ধিত প্রকল্প, ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প, চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে প্রকল্প, ফুড ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্প এবং নগর উন্নয়ন ও শহর সুশাসন প্রকল্প।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা