নাখালপাড়ায় স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার
জাতীয়

নাখালপাড়ায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার তেজগাঁও থানার নাখালপাড়ায় এক বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, আসমত আলী (৪৫) ও ফারজানা (৩০)।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে ওই স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

নাখালপাড়ায় ভাড়া থাকতেন আসমত ও ফারজানা দম্পতি। বাসা লাগোয়া একটি অফিসে কাজ করতেন ফারজানা।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কামাল উদ্দিন জানান, আসমতকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এবং ফারজানাকে ফ্লোরে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। ফারজানার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন।

নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা