জাতীয়
৫০০ ছাড়িয়েছে মৃতের সংখ্যা

করোনা ভাইরাসে বড় প্রকল্পগুলো নিয়ে ভাবনায় বাংলাদেশ

সান নিউজ ডেস্ক:

এক মাসেরও বেশি সময় হয়ে গেলেও ‘করোনাভাইরাস’ আতঙ্ক থেকে এখনও পর্যন্ত বেরিয়ে আসতে পারেনি বিশ্ব। বরং মৃত্যূর সংখ্যা বাড়তে থাকার পাশাপাশি নতুন করে তা ছড়িয়ে পড়ছে এক দেশ থেকে আরেক দেশে। বিরূপ প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। উদ্বেগের বাইরে নয় বাংলাদেশও।

বাংলাদেশের যেসব প্রকল্পে চীনের নাগরিকরা বিভিন্ন পর্যায়ে কাজ করছেন, সেসব প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে এরই মধ্যে উঠেছে প্রশ্ন। এখানে কর্মরত চীনের নাগরিকরা স্বাভাবিকভাবেই বিভিন্ন কারণে ছুটিতে যান নিজ দেশে। দেশটির নববর্ষ উলেক্ষে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে কাজ করা কয়েক হাজার চীনা নাগরিক এই মুহুর্তে তাদের নিজ দেশে অবস্থান করছেন। কিন্তু করোনা আক্রান্ত দেশটিতে এই মুহুর্তে তারা কী অবস্থায় রয়েছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি। এরইমেধ্যে যেসব চীনা নাগরিক বাংলাদেশে ফিরে এসেছেন তাদের সবাইকে রাখা হয়েছে বিশেষ সতর্কতামূলক অবস্থায় বা কোয়ারেন্টাইনে। তবে বাকিদের ফিরে আসতে বেশি দেরি হলে প্রকল্পগুলোর কাজ যথাসময়ে সম্পন্ন করা যাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরও জানিয়েছেন, “করোনাভাইরাস আগামী দুই মাসের মধ্যে স্থিতিশীল হলে পদ্মা সেতুর কাজে কোনো সমস্যা হবে না, তবে আরও ৩-৪ মাস স্থায়ী হলে সমস্যা হবে”।

বুধবার (৫ জানুয়ারি) সচিবালয়ে সব প্রকল্প ও মন্ত্রণালয়ের অধীনস্থ কাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

এদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৩ জনে। বৃহস্পতিবার একদিনেই মৃত্যু হয়েছে ৭৩ জনের। নতুন করে আক্রান্তের খবর পাওয়া গেছে আরও ২ হাজার ৯৮৭ জনের মধ্যে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এ পর্যন্ত ২৫ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনার উৎপত্তিস্থল হুবেই প্রদেশ অন্যান্য শহর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে দুই সপ্তাহ ধরে।

চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর গত সপ্তাহে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এই পরিস্থিতিতে চীন ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করেছে অনেক দেশ। হুবেই প্রদেশের উহান শহর থেকে নিজ নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নেওয়া শুরু করেছে তারা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা