খেলা

বৃষ্টিতে বিঘ্নিত সালমাদের প্রথম প্রস্তুতি ম্যাচ

ক্রীড়া ডেস্ক:

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক পর্দা উঠেছে আজ। শুরুতেই থাইল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা করার কথা থাকলেও নাছোড়বান্দা বৃষ্টি ভাসিয়ে দিয়েছে সব।

ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু বল গড়ানোর আগেই সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সময় ম্যাচটি হওয়ার কথা ছিল সকাল ৭টায়।

এই প্রস্তুতি ম্যাচ ভেসে গেলেও মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ রয়েছে সালমা খাতুনের নেতৃত্বাধীন দলটির। বিশ্বকাপে গ্রুপ ‘এ’ তে বাংলাদেশের সঙ্গী- অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

গত আসরে একটিও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা। এবার আরও ভালো কিছুর লক্ষ্য নিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়া গেছে ৩ ফেব্রুয়ারি। পরিত্যক্ত ম্যাচের আগে স্থানীয় একটি ক্লাবের সঙ্গে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা। সেখানে একটিতে জয় পেলেও, আরেকটি বৃষ্টিতে ভেসে গেছে। কিন্তু ম্যাচটি প্রায় জয়ের কাছেই ছিল মেয়েরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে মেয়েদের উদ্বোধনী ম্যাচ ২৪ ফেব্রুয়ারি, ভারতের বিপক্ষে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা