খেলা

বলিভিয়ার বিপক্ষে ড্র করলেই খুশি আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার ফিফা র‍্যাংকিং এ নবম এবং প্রতিপক্ষ বলিভিয়া রয়েছে ৭৫ নম্বরে। নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা, অন্যদিকে ব্রাজিলের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে বলিভিয়া। আজ (মঙ্গলবার) রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে এ দুই দল।

আর্জেন্টিনা ও বলিভিয়ার মুখোমুখি পরিসংখ্যান, অতীত সাফল্য কিংবা বর্তমান ফর্ম- যেকোনো হিসেবেই এগিয়ে থাকবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু খেলা যখন বলিভিয়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে অস্বাভাবিক উচ্চতার মাঠে, তখন বাকিসব হিসেব নিকেশ আর কাজ করবেনা। সেখানে একমাত্র ফেবারিট দল বলিভিয়াই। এখনও পর্যন্ত বলিভিয়ার বিপক্ষে সবমিলিয়ে ৩৮ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, জিতেছে ২৬টি আর ড্র হয়েছে ৫টি; বাকি ৭ ম্যাচের ফল গেছে প্রতিপক্ষের নামে। চিন্তার বিষয় হলো, এ ৭টি ম্যাচই ছিলো বলিভিয়ার মাঠে। অর্থাৎ নিরপেক্ষ ভেন্যু কিংবা নিজ দেশের মাঠে বলিভিয়ার মাঠে কখনও হারেনি আর্জেন্টিনা।

কিন্তু আলোচনায় যখন বলিভিয়ার মাঠ, তখন তাদের ঘরের ভেন্যুতে গিয়ে খেলা ১৩ ম্যাচের মধ্যে ৪টি জিতেছে আর্জেন্টিনা, ড্র হয়েছে ২টি ম্যাচ, পরাজয় মিলেছে বাকি ৭ ম্যাচে। এই ১৩ ম্যাচে নিজেরা ১৭ গোল দেয়ার বিপরীতে হজম করতে হয়েছে ২৭টি। নিকট অতীতের সবচেয়ে বিব্রতকর ৬-১ গোলের পরাজয়ও বলিভিয়ার মাঠেই দেখেছিল আর্জেন্টিনা।

এখন প্রশ্ন হলো, যে বলিভিয়ার বিপক্ষে নিরপেক্ষ ভেন্যু কিংবা নিজ দেশের মাঠে ফলাফল নিজেদের পক্ষে থাকে, সেখানে তাদের মাঠে গিয়েই কেনো সব উল্টো হয়ে যায়? এর কারণ সবচেয়ে বড় কারণ কন্ডিশন ও সমুদ্রপৃষ্ঠ থেকে অস্বাভাবিক উচ্চতার সব মাঠ।বলিভিয়ায় শেষবার খেলতে গিয়ে ম্যাচশেষে বমিই করে দিয়েছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। এবার এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুই দিন আগেই বলিভিয়া চলে গেছে আর্জেন্টিনা দল।

কিন্তু বিশেষজ্ঞদের মতে, এটা ভালো সিদ্ধান্ত নয়। কেননা দুই-তিন দিন যাওয়ার পরই স্বাস্থ্যের ওপর কন্ডিশনের বিরূপ প্রভাব পড়তে সবচেয়ে বেশি পড়ে। তাই এবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে খুব একটা আশাবাদী কিংবা সাহসী হতে পারছেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার কথার সুরে স্পষ্ট, কোনোমতে হার এড়াতে পারলেই সেটিকে ইতিবাচক ফল হিসেবে নেবে আর্জেন্টিনা। তবে জয় না পেলে যে সন্তুষ্টি আসবে না- সেটিও মনে করিয়ে দিয়েছেন তিনি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা