খেলা

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

স্পোর্টস ডেস্ক

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্মদ সালাহ। ট্রাবজোনস্পোরেরর এই তারকা প্রথম খেলোয়াড় হিসেবে তুর্কি সুপার লিগে প্রথম সাত ম্যাচেই ১০ গোলে অবদান রাখলেন তিনি।

সামসুনস্পোরের বিপক্ষে ট্রাবজোনস্পোরের ৩-০ গোলের জয়ে একটি অ্যাসিস্ট করেন মিশরীয় আইকন। তাতে করে তুরস্কে তার ক্যারিয়ার শুরু হয়েছে সাত গোলের পাশাপাশি তিন অ্যাসিস্টে। সুপার লিগে যে কোনো খেলোয়াড়ের জন্য সাত ম্যাচে ১০ গোলে অবদান রাখা একটি রেকর্ড।

৩৪ বছর বয়সী সালাহ গত আগস্টে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব লিভারপুল ছেড়ে ট্রাবজোনস্পোরের সঙ্গে দুই বছরের চুক্তি করেন। ইংলিশ ফুটবলের গত মৌসুম শেষে ফ্রি এজেন্ট হিসেবে অ্যানফিল্ড ছাড়েন তিনি।

ট্রাবজোনস্পোরের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার পর ইস্তানবুলে হাজারো ভক্ত-সমর্থকরা তাকে সাদরে অভ্যর্থনা জানায়। দলের হয়ে তুর্কি সুপার লিগে তার অভিষেক হয় বেঞ্চ থেকে মাঠে নেমে। তার এক মাস পর তিনি হ্যাটট্রিক ও একটি অ্যাসিস্ট করেন, তার দল ৪-০ গোলে হারায় গ্যালাতাসারাইকে। গত মৌসুমে তৃতীয় হওয়া দলটি সাতবারের তুর্কি চ্যাম্পিয়ন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

জুলাই যোদ্ধা তামিমেরসহ অর্ধশত বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দী গ...

নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

নওগাঁর নিয়ামতপুরে পৃথক স্থানে মাদকবিরোধী বিশেষ অভি...

মাদারীপুর হাসপাতালের আরএমওর অপসারণ দাবিতে বিক্ষোভ

মাদারীপুর সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক শ্...

নির্বাচনে হেরে ব্রাজিল ছেড়ে আমেরিকায় বলসোনারো

ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডানপন্থি প্রার্থী ফ্লাভিও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা