খেলা

করোনায় আক্রান্ত রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলেন না ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। ফুটবল অঙ্গনে করোনার থাবায় সবশেষ আক্রান্ত হলেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ড।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে রোববার রোনালদিনহো নিজেই জানিয়েছেন এ খবর।

শনিবার বেলো হরিজন্তে পৌঁছানোর সময় রোনালদিনহোর মধ্যে করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না। কিন্তু তখন করানো করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে তার নমুনার ফলাফল।

এক ভিডিওবার্তায় রোনালদিনহো বলেছেন, ‘আমি শনিবার থেকে বেলো হরিজন্তে রয়েছি। এখানে একটি অনুষ্ঠানে অংশ নিতে এসেছি। আমি পরীক্ষা করিয়েছি এবং কোভিড-পজিটিভ এসেছে।’ তবে এখনও কোনো উপসর্গ নেই তার মধ্যে এবং তিনি সুস্থও আছেন। এ কথা জানিয়ে রোনালদিনহো আরও বলেন, ‘আমি বেশ ভালো আছি। কোনো উপসর্গ নেই। কিন্তু যে অনুষ্ঠানের জন্য এসেছিলাম, সেটি এখন পরে করতে হবে। শিগগিরই আমরা এক হবো। সবার জন্য ভালোবাসা।’

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা