খেলা

বার্সেলোনার শেষ ম্যাচের নেই মেসি

স্পোর্টস ডেস্ক: মেসির বার্সেলোনা ছাড়া নিয়ে গত মৌসুমে নানা নাটকীয়তা তৈরি হয়েছিল। শেষ অবধি অবশ্য ক্লাবটিতে থেকে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। চলতি মৌসুমে দলের সেরা পারফর্মারও তিনি। তবে এবারের মৌসুমে বার্সেলোনার শেষ ম্যাচটিতে থাকছেন না ক্ষুদে জাদুকর।

আগামী শনিবার এইবারের বিপক্ষে লা লিগার ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা। এটিই হবে চলতি মৌসুমে ক্লাবটির শেষ ম্যাচ। তবে এই ম্যাচে থাকছেন না মেসি, বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।

তারা জানিয়েছে, শুক্রবার কোচের অনুমতি নিয়ে দলের অনুশীলনে যোগ দেননি মেসি। শনিবার এইবারের বিপক্ষে ম্যাচের স্কোয়াডেও রাখা হবে না তাকে।

কয়েকদিন পরই হবে কোপা আমেরিকা। এবারের আসরটি হবে আর্জেন্টিনায়।

স্বাগতিকদের অধিনায়ক হিসেবে থাকবেন মেসি। এই টুর্নামেন্টের আগে মেসিকে বিশ্রাম দিতেই এইবারের বিপক্ষে তাকে রাখা হবে না বলে জানিয়েছে বার্সেলোনা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা