খেলা

ক্রিকেট প্রেমীদের জন্য ইয়ান বিশপের চমক

সান স্পোর্টস ডেস্ক:

কিংবদন্তী যখন কোন কিছু বেছে নেন তখন সেটা কি আর যে সে কিছু হতে পারে! ইয়ান বিশপের মত ক্যারিবিয়ান ক্রিকেট কিংবদন্তী যখন এক দিনের ক্রিকেট টিম বাছাই করেছেন, তখন সেই তালিকায় সবার নজর এমনিতেই চলে যায়।

সম্প্রতি দশকের সেরা এক দিনের ম্যাচের দল বেছে নিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ইয়ান বিশপ। যেখানে জায়গা পেয়েছেন তিন জন ভারতীয়।

শুধু তাই নয়, দলের অধিনায়কও এক ভারতীয়। তবে কোনও ভারতীয় বোলারকে নিজের গড়া দলে রাখেননি ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার। তবে সবচেয়ে অবাক করা বিষয় হল, বিশপের দলে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কোনও ক্রিকেটারই নেই। এছাড়া পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের কোনও ক্রিকেটারেরও জায়গা হয়নি দলে।

ইয়ান বিশপের দলের হয়ে ওপেন করবেন রোহিত শর্মা এবং ডেভিড ওয়ার্নার। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন থাকছে ওপেনিংয়ে। গেল বিশ্বকাপে এই দুইজনই ছিলে দুর্দান্ত ফর্মে। দুজনের ধারাবাহিক পারফর্মেন্সে মুগ্ধ বিশপ।

তিন নম্বরে থাকছেন বিরাট কোহলি। যিনি শুধু লক্ষ্য পূরণ করে জিতানোই নয়, প্রথমে ব্যাট করে দলের জন্য নিরাপদ একটি সংগ্রহ এনে দেন।

চার নাম্বারে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি’ভিলিয়ার্স। তাঁকে ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান বলা হয়। মাঠের সব প্রান্তে শট খেলার অবিশ্বাস্য দক্ষতা রয়েছে তাঁর।

পাঁচে রস টেলর। কিউয়ি এই মিডল অর্ডার ব্যাটসম্যানের রয়েছে চাপ নেওয়ার অসাধারণ দক্ষতা এবং প্রতিপক্ষ বোলারদেরকে চাপে ফেলার ক্ষমতা।

বিশপের দলের অলরাউন্ডার হলেন বাংলাদেশের সাকিব আল হাসান। এই বাঁহাতি ব্যাটে-বলে দলের সম্পদ বলেই তিনি মনে করেন। ব্যাটে ৬ হাজার ৩২৩ রান করার পাশাপাশি ২৬০ উইকেটও নিয়েছেন তিনি। গত বিশ্বকাপে তিন নম্বরে নেমে তিনি ভরসা দিয়েছেন বাংলাদেশের ব্যাটিংকে। সঙ্গে দশ ওভারের নিখুঁত বোলিংও ছিল।

দলের অধিনায়ক হলেন মহেন্দ্র সিংহ ধোনি। উইকেটকিপার ও ব্যাটসম্যান মিলিয়ে তিনিই দলের থ্রি-ডি ক্রিকেটার। তিনি শুধু একজন বিশ্বকাপ জয়ী অধিনায়কই নন, ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা একজন ফিনিশার।

বোলিং বিভাগে বিশপ নতুন বল তুলে দিতে চান মিচেল স্টার্কের হাতে। অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার পাঁচ উইকেট নিয়েছেন সাত বার।

বোলিং এ অপর প্রান্তে থাকবেন ডেল স্টেন। ‘স্টেন গান’ খ্যাত ডান হাতি এই দক্ষিণ আফ্রিকান পেসারের সুইং আর গতিতে ধাঁধায় পড়ে যায় ব্যাটসম্যানরা।

এর পরেই থাকছেন লাসিথ মালিঙ্গা। স্লগ ওভারে যার বল একেকটি ফাঁদ। এই ফরম্যাটে ৩৩৮ উইকেট রয়েছে তাঁর। স্লিং অ্যাকশনের মালিঙ্গাকে মারা কঠিন।

দলের বিশেষজ্ঞ স্পিনার হলেন রশিদ খান। আফগানিস্তানের এই লেগস্পিনার, গুগলি-ফ্লাইটের কারিকুরিতে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করাই যার কাজ। ক্যারিয়ারের খুব অল্প সময়েই ১৮.৫৪ গড়ে নিয়ে ফেলেছেন ১৩৩ উইকেট।

সেরা একাদশের তালিকা নিজের পছন্দে করলেও, একাদশে ইংল্যান্ডের কোন খেলোয়াড় না থাকায় ক্রিকেট প্রেমীরা আশ্চর্যান্বিত হয়েছেন।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত ২৬ হাজার ঘনফুট বালু জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বি...

ভোলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জেন্ডারভিত্তিক বৈষম্...

চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের গনসংযোগ, শোডাউন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য চেয়ারম্য...

‘জিন্নী হুজুরের’ নামে প্রতারণা, ১১ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৪

মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করে দেওয়া...

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা