খেলা

ক্লান্তির কারণে হেরেছি

ক্রীড়া প্রতিবেদক:জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ অস্কার ব্রুসন জানিয়েছেন, ক্লান্তি ও অবসাদের কারণে নেপালের বিরুদ্ধে হেরেছে বাংলাদেশ। সাতদিনে তিনটি ম্যাচ খেলতে হয়েছে আমাদের। খেলোয়াড়দের ক্লান্তি পেয়ে বসা তাই অস্বাভাবিক নয়। তা ছাড়া মালদ্বীপের কাছে হারের কারণ হিসেবে প্রাণশক্তির দিক থেকে মালদ্বীপের চেয়ে দল পিছিয়ে ছিলো-মেনে নিয়েছেন সেটাও।

মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের কাছে ২-০ গোলে হারে বাংলাদেশ। দুটি গোলই ব্রুসনের দল হজম করে দ্বিতীয়ার্ধে।

সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর সপ্তাহ দুয়েক আগে বাংলাদেশের হাল ধরেন ব্রুসন। প্রস্তুতি এবং ম্যাচ খেলতেই সময় পার হয়েছে তার। মাঝে বিশ্রামের ফুরসত মিলেছে কমই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় মালদ্বীপ ম্যাচের হারের প্রতিক্রিয়ায় ক্লান্তির কথা বলেন ব্রুসন।

প্রথম ৫০ মিনিট…আমি আসলেই মনে করি ম্যাচটা ছিলো ফিফটি-ফিফটি। কিন্তু দ্বিতীয়ার্ধে তাদের পাল্টা জবাব দেওয়ার উপায় আমাদের জানা ছিলো না। আমি ফর্মেশন বদল এনেছিলাম আক্রমণের ধার বাড়ানোর জন্য, কিন্তু তা কাজে দেয়নি।

বাংলাদেশে এক সপ্তাহ প্রস্তুতি নিয়ে আমরা মালদ্বীপে এসেছিলাম, এখানে এসেও প্রস্তুতি নিতে হয়েছে, ম্যাচ খেলতে হয়েছে। গত ১৪ দিনে আমরা দেড় দিনও বিশ্রাম পাইনি। বলতে পারি, অনুশীলনে ছেলেদের এনার্জি আগের মতো ছিল না। ক্লান্ত ও অবসন্ন ছিল তারা। তবে নেপাল ম্যাচের আগে আমরা যথেষ্ট সময় পাবো।

৪-১-৪-১ ফর্মেশনে মালদ্বীপ ম্যাচ শুরু করা বাংলাদেশ প্রথমার্ধ পার করে প্রতিপক্ষের আক্রমণ সামলাতে। দ্বিতীয়ার্ধে জুয়েল রানা, সুমন রেজা ও মাহবুবুর রহমান সুফিলকে বদলি নামিয়ে আক্রমণাত্মক হওয়ার কৌশল নিয়েছিলেন ব্রুসন। কিন্তু তা কাজে দেয়নি।

মালদ্বীপ এগিয়ে যাওয়ার পর আমরা ফর্মেশন বদল এনেছিলাম। একটু আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু আক্রমণভাগে তারা আমাদের চেয়ে স্বচ্ছ্ন্দ্য ছিলো। সত্যি বলতে তারা আরও বড় ব্যবধানে জিততে পারতো। প্রথমার্ধে আমাদের রক্ষণ আপ টু দা মার্ক ছিলো। বিশেষ করে ডান দিকে। বাঁ দিকে কিছুটা সমস্যায় পড়েছি। তবে প্রথমার্ধে তারা একটা সুযোগও তৈরি করতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধে তারা যে গতি দেখিয়েছে, ম্যাচটা পুরোপুরি আমাদের হাতছাড়া হয়ে যায়।

আগামী ১৩ অক্টোবর রাউন্ড রবিন লিগে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপাল ম্যাচের আগে প্রস্তুতি ও বিশ্রামের জন্য সময় পাচ্ছে দল। সতেজভাবে ফিরতে আত্মবিশ্বাসী ব্রুসনও।

প্রথমেই মালদ্বীপকে অভিনন্দন। তারা আজ আমাদের চেয়ে ভালো ছিলো। আমাদের কোনোকিছুই কাজ করেনি। আমি ভেবেছিলাম ছেলেরা ৯০ মিনিট লড়াই করবে। কিন্তু দুই দলের মূল পার্থক্য এনার্জি; এ দিকটায় মালদ্বীপ আমাদের চেয়ে অনেক অনেক ভালো ছিলো।

৭২ ঘণ্টা পর পর আমাদের একটা করে ম্যাচ খেলতে হয়েছে। আমাদের পরের ম্যাচ নেপালের বিপক্ষে ১৩ অক্টোবরে। ওই ম্যাচে আমরা সতেজ হয়ে ফিরব। আশা করি, যে এনার্জি আজ আমাদের ছিলো না, নেপালের বিপক্ষে ম্যাচে থাকবে। এখনও আমাদের সুযোগ আছে ফাইনাল খেলার।

তিন ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে নেপাল।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাশমিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলায় বিপাকে জাভেদ আখতার

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার হিন্দি উচ্চারণ নিয়ে সমা...

সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা নিজের ধর্মীয় বিশ্বাস,...

কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, পাবেন ৫৯ হাজার ডলার

কানাডায় গবেষণার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব টরন্টো। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা