খেলা

বিলবাওকে হারিয়ে শিরোপা জিতেছে রিয়াল 

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক ক্লাব বিলবাওকে হারিয়ে শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে ১২ বার স্প্যানিশ সুপার কাপ জিতল রিয়াল।

রবিবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক ক্লাব বিলবাওকে ০-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

রিয়ালের হয়ে গোল দু'টি করে যথাক্রমে লুকা মদ্রিচ এবং করিম বেনজেমা। নির্ধারিত সময়ের ঘটনাবহুল শেষ কয়েক মিনিটে পেনাল্টি পায় বিলবাও। এদের মিলিতাও লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। তবে কোনো সুযোগই কাজে লাগাতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা।

বল দখলে এগিয়ে থাকা রিয়াল গোলের উদ্দেশ্যে মোট ১৩ শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে। দ্বিতীয়ার্ধে তাদের পারফরম্যান্স অবশ্য ভালো ছিল না। ১৩ শটের ১১টিই তারা নেয় বিরতির আগে। অন্যদিকে, শেষ ২০ মিনিটে একচেটিয়া চাপ ধরে রাখা বিলবাও পুরো ম্যাচে ১৩ শটের মাত্র দুটি লক্ষ্যে রাখতে পারে; যেখানে প্রথমার্ধে তারা শট নিয়েছিল কেবল চারটি।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা