খেলা

আজীবন নিষিদ্ধ মিনহাজ

স্পোর্টস ডেস্ক: স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে আরামবাগ ক্রীড়া সংঘের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম মিনহাজকে বিশ্বব্যাপী ফুটবল অঙ্গন থেকে আজীবন নিষিদ্ধ করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। এর আগে তাকে করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর আগে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ফিফার ডিসিপ্লিনারি কমিটি এ সিদ্ধান্ত নিয়ে বাফুফেকে জানিয়ে দিয়েছে। পাশাপাশি আরও কর্মকর্তা, খেলোয়াড়দেরও বিভিন্ন মেয়াদে বিশ্বব্যাপী নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা।

জানা গেছে, আরামবাগ ক্রীড়া সংঘ গত বছর আর্থিক সমস্যায় ছিল। ক্লাবটির পুরনো সংগঠকরা আর্থিক সাহায্য পাওয়ার জন্য পৃষ্ঠপোষকদের হাতে ক্লাব পরিচালনার দায়িত্বও তুলে দেন। তারা বিদেশি কোচিং স্টাফ, খেলোয়াড় এনেছিলেন। এদের মাধ্যমেই মূলত বেটিংয়ের যাত্রা শুরু হয়।

এর মধ্যে এম স্পোর্টসের স্বত্বাধিকারী মিনহাজুল ইসলাম মিনহাজ (সাবেক বসুন্ধরা কিংসের ম্যানেজার), সাবেক টিম ম্যানেজার গওহর জাহাঙ্গীর রুশো, সাবেক ফিটনেস ট্রেনার ভারতীয় নাগরিক মাইদুল ইসলাম শেখ এবং সাবেক টিম সহকারি ম্যানেজার আরিফ হোসেনকে ফুটবল থেকে আজীবন নিষিদ্ধ করা বাফুফে। একই শাস্তি বহাল রেখেছে ফিফা। বিশ্বব্যাপী ফুটবলে আজীবন নিষিদ্ধ হয়েছেন তারা।

দশ বছর নিষিদ্ধ করা হয়েছে আরো দুই ভারতীয় কোচিং স্টাফকে। ফিজিও সঞ্জয় বোস এবং সহকারী আজিজুল শেখ ১০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। আরামবাগ ক্রীড়া সংঘের সাবেক খেলোয়াড় আপেল মাহমুদ নিষিদ্ধ হয়েছেন পাঁচ বছরের জন্য। এছাড়া ১ বছর বিশ্বব্যাপী নিষিদ্ধ হয়েছেন আরামবাগের ১১ খেলোয়াড়। অবনমন ও নিষিদ্ধের পাশাপাশি ক্লাবকে পাঁচ লাখ টাকা আর্থিক জরিমানাও করা হয়েছে। সেই জরিমানার অর্থ আগামী এক মাসের মধ্যে পরিশোধ করতে হবে।

বাফুফে আরামবাগের চারটি ম্যাচ ও ব্রাদার্সের কয়েকটি ম্যাচে স্পট ফিক্সিংয়ের সন্দেহ করেছিল। পাতানো খেলা শনাক্তকরণ কমিটি অবশ্য ব্রাদার্সের ম্যাচগুলোতে সেভাবে সম্পৃক্ততা পায়নি। আরামবাগের ম্যাচগুলো নিয়ে তদন্ত শেষে রিপোর্টের ভিত্তিতে শাস্তির সিদ্ধান্ত নেয় ডিসিপ্লিনারি কমিটি।

এক নজরে ফিফার সিদ্ধান্তসমূহ:
১) আরামবাগ ক্রীড়া সংঘের সাবেক সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এম. স্পোর্টসের স্বত্বাধিকারী মো. মিনহাজুল ইসলাম মিনহাজ, সাবেক টিম ম্যানেজার মো. গওহর জাহাঙ্গীর রুশো, সাবেক ফিটনেস ট্রেইনার ভারতীয় নাগরিক মাইদুল ইসলাম শেখ এবং সাবেক এসিস্ট্যান্ট টিম ম্যানেজার মো.আরিফ হোসেনকে ফুটবল সংশ্লিষ্ট সকল কার্যকলাপ হতে বিশ্বব্যাপী আজীবন নিষিদ্ধ।

২) আরামবাগ ক্রীড়া সংঘের সাবেক ফিজিও ভারতীয় নাগরিক সঞ্জয় বোস এবং সাবেক গেম এনালিস্ট/প্লেয়ার এজেন্ট ভারতীয় নাগরিক আজিজুল শেখকে ফুটবল সংশ্লিষ্ট সকল কার্যকলাপ হতে আগামী ১০ বছরের জন্য বিশ্বব্যাপী নিষিদ্ধ।

৩) আরামবাগ ক্রীড়া সংঘের সাবেক খেলোয়াড় আপেল মাহমুদকে, আবুল কাশেম মিলন, আল আমিন, মো. রকি, মো. জাহিদ হোসেন, কাজী রাহাদ মিয়া, মোস্তাফিজুর রহমান সৈকত, ওমর ফারুক, রাকিবুল ইসলাম, মেহেদী হাসান ফাহাদ, মিরাজ মোল্লা ফুটবল সংশ্লিষ্ট সকল কার্যকলাপ হতে আগামী ১ (এক) বছরের জন্য বিশ্বব্যাপী নিষিদ্ধ।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধা সংসদকে হারালো আবাহনী

৪) আরামবাগ ক্রীড়া সংঘের সাবেক খেলোয়াড় নাইজেরিয়ান নাগরিক চিজোবা ক্রিস্টোফার ফুটবল সংশ্লিষ্ট সকল কার্যকলাপ থেকে আগামী ২ বছরের জন্য বিশ্বব্যাপী নিষিদ্ধ।

৫) আরামবাগ ক্রীড়া সংঘের সাবেক খেলোয়াড় শামীম রেজা, অস্ট্রেলিয়ান নাগরিক স্মিথ ক্রিশ্চিয়ান ফুটবল সংশ্লিষ্ট সকল কার্যকলাপ থেকে আগামী ৩ বছরের জন্য বিশ্বব্যাপী নিষিদ্ধ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নির্বাচনে হেরে ব্রাজিল ছেড়ে আমেরিকায় বলসোনারো

ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডানপন্থি প্রার্থী ফ্লাভিও ব...

৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের হিসাবে এগিয়ে রয়েছে...

নওগাঁয় পুলিশের অভিযানে চোরাই অটোরিকশা উদ্ধার

নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশের অ...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে নারী গ্রেফতার

নওগাঁর মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পলি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা