বুমরাহর নেতৃত্বে টস হেরে ব্যাটিংয়ে ভারত
খেলা

বুমরাহর নেতৃত্বে টস হেরে ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক : টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা কোভিড-১৯’এ আক্রান্ত হওয়ায় টেস্টে নেই। ফলে নেতৃত্বের গুরুদায়িত্ব পড়েছে তারকা বোলার জাসপ্রিত বুমরাহর কাঁধে। নতুন অধিনায়কের পেলেও টস হারলো ভারত।

আরও পড়ুন : হাটে মানতে হবে ১৬ নির্দেশনা

স্বাগতিক ইংল্যান্ডের এজবাস্টনে ইংলিশ অধিনায়ক বেন স্টোকস সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন ।

নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা না থাকায় ওপেন করবেন চেতেশ্বর পূজারা। ইংলিশ একাদশে ফিরেছেন অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন।

প্রসঙ্গত, সফরকারী ভারত পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ৪ টেস্টে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। করোনা ও আইপিএলের কারণে মাঝে বিরতি ছিল। এই টেস্টে ভারত জিতলে বা ড্র করলে সিরিজ নিজেদের করে নেবে, ইংল্যান্ড জিতলে শেষ হবে সমতায়।

আরও পড়ুন : দুপুরের আগেই টিকিট শেষ

ইংল্যান্ড একাদশ

অ্যালেক্স লিস, জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), স্যাম বিলিংস, ম্যাথিউ পটস, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ, জেমস অ্যান্ডারসন।

ভারতীয় একাদশ

শুভমান গিল, চেতেশ্বর পূজারা, হানুমা বিহারি, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, রিশাভ পান্ত, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ (অধিনায়ক)।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা