সাউদাম্পটনের সাথে ম্যান ইউনাইটেডের ড্র
খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগ

সাউদাম্পটনে হোঁচট ম্যান ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সোমবার রাতের ম্যাচে সাউদাম্পটনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।

ম্যাচের বয়স যখন ১২ মিনিট তখনই পিছিয়ে পড়ে ম্যান ইউনাইটেড। রেডমন্ডের ক্রসে স্টুয়ার্ট আর্মস্ট্রংয়ের গোলে লিড নেয় সাউদাম্পটন।

দ্রুতই ম্যাচে ফেরে রেড ডেভিলরা। মার্সিয়ালের দারুণ অ্যাসিস্টে রাশফোর্ডের গোলে সমতা আসে ম্যাচে।

দ্রুত এগিয়েও যায় ম্যান ইউনাইটেড। ফরাসি ফরোয়ার্ড মার্সিয়াল দারুণ দক্ষতায় বোকা বানান সাউদাম্পনটন খেলোয়াড়দের। ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে যায় ২-১ ব্যবধানে।

কিন্তু ম্যাচের একেবারে শেষ অংশ গিয়ে আর রক্ষা হয় রেড ডেভিলদের। যোগ করা সময়ে কর্ণার থেকে পাওয়া বলকে জালে পাঠিয়ে ২-২ সমতা আনেন সাউদাম্পটনের আইরিশ ফরোয়ার্ড ওবাফেমি।

৩৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে পাঁচেই আটকে রইলো ম্যানচেস্টার ইউনাইটেড। ৪৫ পয়েন্ট নিয়ে সাউদাম্পটন আছে টেবিলের ১২ নম্বরে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা