বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাফুফের ক্যাম্প শুরু ৭ আগস্ট
খেলা

হোম ম্যাচে ৪ পয়েন্টের লক্ষ্য

ক্রীড়া প্রতিবেদক:

বিশ্বকাপ বাছাই ফুটবলে বাংলাদেশের হোম ম্যাচগুলো থেকে ৪ পয়েন্ট পাওয়ার লক্ষ্য জাতীয় দলের কোজ জেমি ডে'র। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে এ কথা বলেন কোচ।

বিশ্বকাপ বাছাইয়ের জন্য ৭আগস্ট থেকে গাজীপুরের সারা রিসোর্টে আবাসিক ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। কমিটির সভায় সিদ্ধান্ত হয়, ৪/৫ জন খেলোয়াড়ের ছোট ছোট গ্রুপ করে এই ক্যাম্প চালু করবে বাফুফে।

তবে ক্যাম্পে আসার আগে খেলোয়াড়রা নিজ উদ্যোগে করোনা পরীক্ষা করবে। পরবর্তীতে বাফুফেও ক্যাম্পে খেলোয়াড়দের করোনা পরীক্ষা করবে।

আপাতত ৩০ থেকে ৩৫ জন ফুটবলার নিয়ে এই ক্যাম্প শুরু হবে। সব খেলোয়াড় ফিট থাকলে ২১ বা ২২ আগস্ট থেকে শুরু হবে দলগত অনুশীলন।

জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, এখনই বলা সম্ভব হচ্ছে না বিশ্বকাপ বাছাইয়ের আগে বাংলাদেশ বিদেশী কোন দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে না। পরিস্থিতি বিবেচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা