এফএ কাপের ফাইনালে উঠেছে আর্সেনাল
খেলা
এফএ কাপ

ফাইনালে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক:

এফএ কাপের ফাইনালে উঠেছে আর্সেনাল। প্রথম সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারায় তারা। ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল রোববার। এই দুই দলের মধ্যে যে জিতবে তাদের প্রতিপক্ষ হিসেবে আর্সেনাল ফাইনালে পাবে ১ আগস্ট।

ম্যাচের ১৫ মিনিটে গানারদের লিড এনে দেন ফরোয়ার্ড আবেমেয়াং। নিকোলাস পেপের ক্রসে ফিনিশিং দেন তিনি।

সেই আবেমেয়াং ম্যাচের ৭১ মিনিটে করেন দ্বিতীয় গোল। টিয়ারনির বাড়ানো বলটাকে ডি বক্সের বাইরে থেকে একাই টেনে নিয়ে গোল করেন গ্যাবনের এই ফরোয়ার্ড। ২-০ ব্যবধানেই ম্যাচ জেতে আর্সেনাল।

আর্সেনাল এফএ কাপের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন। ২০১৭ সালে শেষ শিরোপা জিতেছিল তারা। প্রিমিয়ার লিগে এবার ১০ নম্বরে আছে দলটি।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা