রোনালদোর জোড়া সাফল্যে জুভেন্টাসের জয়
খেলা
রোনালদোর জোড়া গোল

জয়ে ফিরলো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক:

সিরি আ-তে জয়ে ফিরেছে জুভেন্টাস। লাৎসিওকে ২-১ গোলে হারিয়েছে তারা। এর আগে তিন ম্যাচে দুটি ড্র ও একটি ম্যাচ হেরেছিল জুভেন্টাস।

জুভেন্টাস-লাৎসিও লড়াইয়ে প্রথমার্ধ ছিল গোলশূণ্য। ম্যাচের ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। স্পট কিক থেকে এটা এবার তার ১২তম গোল।

মিনিটে তিনেক পরই পাওলো দিবালার অ্যাসিস্টে দ্বিতীয় গোলটি করেন এই পর্তুগীজ সুপারস্টার। সিরি আ-তে ৩০ গোলের মালিক হন রোনালদো।

৮৩ মিনিটে পেনাল্টি পায় লাৎসিও। স্পট কিক থেকে বল জালে পাঠিয়ে রোনালদোর সমান ৩০ গোল করেন ইম্মোবিলে।

ম্যাচ জিতে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে জুভেন্টাস। ৬৯ পয়েন্ট নিয়ে চারে আছে লাৎসিও।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা