করোনায় পেছালো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ
খেলা

পেছালো টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্কঃ

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ যে সঠিক সময়ে হচ্ছে না বিষয়টি আগেই স্পষ্ট ছিল। এবার আনুষ্ঠানিক ঘোষণা এলো। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসতে চলা ছোট ফরম্যাটের বিশ্ব আসর স্থগিত করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) জানিয়েছে আগামী বছরে বসবে টি-টোয়েন্টির সর্বোচ্চ আসর।

যদিও আইসিসির এই মেগা ইভেন্টের আয়োজক কে হবে সেটি স্পষ্ট করে বলা হয়নি। তবে ভারত অথবা অস্ট্রেলিয়ার মধ্যে যে কোনও দেশ আয়োজন করতে পারবে।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর বসবে ২০২১ সালের অক্টোবরে। যার ফাইনাল আয়োজন করা হবে ১৪ নভেম্বর।

২০২২ সালের অক্টোবরে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হবে। এর ফাইনাল হবে ১৩ নভেম্বর।

এদিকে ২০২৩ সালের বিশ্বকাপ বসবে ভারতে। ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে অক্টোবরে। ২৬ নভেম্বর বসবে ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার ফাইনাল।

অন্যদিকে ২০২১ সালের ফেব্রুয়ারিতে নারী ওয়ানডে বিশ্বকাপ আগের সূচি অনুযায়ী নিউজিল্যান্ডেই বসবে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা