স্থায়ি চাকরির প্রস্তাব পেলেন ফুটবলার রিপন
খেলা

চাকরি পেলেন রিপন

ক্রীড়া প্রতিবেদক:

নানা সংবাদ মাধ্যমে কিছুদিন আগে খবর বের হয় করোনার কারণে মানবেতর জীবনযাপন করছেন ফুটবলার রিপন কুমার দাশ। যিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে খেলেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের প্রেক্ষিতে তার সাহায্যার্থে এগিয়ে এসেছে ফর্টিজ গ্রুপ।

ফর্টিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ফর্টিজ ফুটবল ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন এবং ফর্টিজ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন তার সাথে দেখা করেন। সেখানে তাকে আর্থিক সাহায্য দেয়া হয় এবং ফর্টিজ ফুটবল একাডেমিতে চাকরীর প্রস্তাব দেয়া হয়।

সারা রিসোর্টে অনুষ্ঠিতব্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আগামী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের সাথেও তাকে কাজ করার ব্যাপারে উদ্যোগ নেয়া হয়। পরে ফর্টিজ ফুটবল একাডেমীর পক্ষে যথাযথ নিয়মনীতি অনুসরন করে বাফুফের ফুটবল লিগ বা প্রতিযোগিতার খেলায় অংশগ্রহণ করতে পারবে।

ফুটবলার জনাব রিপন কুমার দাশ আর্থিক সহযোগিতা ও চাকরী পেয়ে ফর্টিজ গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা