বার্সেলোনার বড় জয়
খেলা

বড় জয়ে লিগ শেষ বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক:

বড় জয় দিয়ে এবারের লা লিগা শেষ করলো বার্সেলোনা। দেপোর্তিভো আলাভেসকে হারিয়েছে তারা ৫-০ গোলে। লিগে এবার ২৫ গোল করেছেন লিওনেল মেসি।

বার্সার স্কোর লাইন ওপেন করেন আনসু ফাতি। ২৪ মিনিটে এই ফরোয়ার্ডের গোলে লিড নেয় বার্সেলোনা।

মিনিট দশেক পর ব্যবধান দ্বিগুণ করেন প্লে মেকার লিওনেল মেসি।

প্রথমার্ধ শেষের এক মিনিট আগে জর্দি আলবার অ্যাসিস্টে লুই সুয়ারেজ ৩-০ গোলে এগিয়ে নেন বার্সেলোনাকে।

বিরতির পরও আলাভেসের ওপর একই চাপ থাকে বার্সেলোনার। ৫৭ মিনিটে ব্যবধান ৪-০ করেন ডিফেন্ডার সামেদো।

জর্দি আলবার পাসে লিওনেল মেসির ম্যাচের দ্বিতীয় গোলে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। লিগে এটা মেসির ২৫তম গোল। এবারের মৌসুমে এইবারের বিপক্ষে এক ম্যাচে সর্বোচ্চ ৪ গোল করেছিলেন মেসি।

করোনা বিরতির আগ পর্যন্ত লিগের শিরোপা জয়ের সম্ভাবনা ছিল বার্সেলোনার। তবে করোনা বিরতির পর লিগের খেলা শুরু হলে শেষ ১০ ম্যাচে একটি হার ও তিন ড্রয়ে রিয়াল মাদ্রিদের কাছে শিরোপা সম্ভাবনা হারায় বার্সেলোনা।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা