সিটির আরেকটি বড় জয়
খেলা

ম্যানচেস্টার সিটির বড় জয়

স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে আবারো বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ওয়াটফোর্ডকে ৪-০ গোলে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন রহিম স্টার্লিং।

ম্যাচের ৩১ মিনিটে স্কোর লাইন ওপেন করেন স্টার্লিং, ওয়াকারের ক্রস থেকে। ৪০ মিনিটে আবারো গোল করেন এই ফরোয়ার্ড। ডি বক্সে ফাউলের তিনি ফাউলের শিকার হয়েছিলেন। পেনাল্টি দিয়েছিলেন রেফারি। স্পট কিক থেকে নিয়েছিলেন শট, কিন্তু ওয়াটফোর্ড গোলরক্ষক তা ফেরান। ফিরতি শটে বল জালে পাঠান স্টার্লিং।

বিরতির পর আসে সিটির বাকি দুই গোল। ৬৩ মিনিটে ব্যবধান ৩-০ করেন ফোডেন। দুই মিনিট পরই লাপোর্তে ব্যবধান করেন ৪-০।

প্রথম লেগ ম্যাচে ইতিহাস স্টেডিয়ামে ওয়াটফোর্ডকে ৮-০ গোলে হারিয়েছিল সিটি। অর্থাৎ দুই লেগ মিলিয়ে ১২ গোল করলো ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে এক আসরে কোন দলের বিপক্ষে সিটি সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়লো। এর আগে ১৯৯৫-৯৬ মৌসুমে নটিংহাম ফরেস্টের বিপক্ষে ব্ল্যাকবার্ন রোভার্স ও ২০০৯-১০ মৌসুমে উইগান অ্যাথলেটিকের বিপক্ষে টটেনহাম ১২ গোল পেয়েছিল।

৩৭ ম্যাচে ২৫ জয় ও তিন ড্রয়ে ৭৮ পয়েন্ট এখন লিগ টেবিলের দুই নম্বরে থাকা ম্যানচেস্টার সিটির।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা