পোপ-বাটলারে ইংলিশদের ভরসা
খেলা

সেঞ্চুরির অপেক্ষায় পোপ

স্পোর্টস ডেস্ক:

ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পাওয়ার অপেক্ষায় আছেন ইংলিশ ব্যাটসম্যান অলিভার পোপ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে ৯১ রান নিয়ে স্বাগতিকদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামবেন তিনি।

পোপের সঙ্গী হিসেবে উইকেটে আছেন জন বাটলার। তিনি অপরাজিত ৫৬ রানে। আর ইংল্যান্ড দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবে ৪ উইকেটে ২৫৮ রান নিয়ে।

টস হেরে আমন্ত্রিত হয়ে প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করেছিল ইংল্যান্ড। প্রথম ওভারেই শূণ্য রানে আউট হন ডম সিবলি। এরপর অধিনায়ক জো রুট ১৭ ও বেন স্টোকস সাজঘরে ফেরেন ২০ রান করে।

ররি বার্নস মাঝে করেন ক্যারিয়ারের সপ্তম ফিফটি। ৫৭ করে আউট হন তিনি। চতুর্থ উইকেটে ১৩৬ রান তুলে অপরাজিত আছেন পোপ ও বাটলার। ৯১ রান করে পোপ অপেক্ষায় আছেন ক্যারিয়ারের চতুর্থ শতকের। আর সমারসেটের জস বাটলার ক্যারিয়ারের ১৬তম ফিফটি করে অপরাজিত আছেন ৫৬ রানে।

ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ দুই ও রোস্টন চেজ নিয়েছেন এখন পর্যন্ত নিয়েছেন একটি উইকেট।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা