প্রতীকী ছবি
খেলা

লঙ্কানদের উড়িয়ে দিল কিউইরা

স্পার্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৬৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এ বড় হারে সেমিফাইনাল অনিশ্চত হয়ে পড়েছে দাসুন শানাকার দলের।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু

শ্রীলংকার বোলিং তোপে ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে বসে কিউইরা। কিন্তু এরপরই বিধ্বংসী ইনিংস খেলেন গ্লেন ফিলিপস। তার আগ্রাসী সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ১৬৭ রান জমা করে নিউজিল্যান্ড।

১৬৮ রানের তাড়াই একইরকম বিপত্তিতে পড়ে শ্রীলংকা। দলীয় সংগ্রহ ৮ রান নিতেই ৩ উইকেট হাওয়া লঙ্কানদের। এরপর ২৪ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতেই জয়ের আশা ধুলিস্যাৎ হয়ে যায় এশিয়ার চ্যাম্পিয়নদের। ষষ্ঠ উইকেটে শানাকাকে নিয়ে কিছুটা ইনিংস মেরামতের কাজ করেছেন ভানুকা রাজাপাকসে।

আরও পড়ুন: চাকরিটাকে এবাদত মনে করেছি

২২ বলে ৩৪ রানের ইনিংস খেলে রাজাপাকসে যখন ফার্গুসনের বলে ফিরলেন, ম্যাচ শেষ সেখানেই। এরপর চেষ্টা করেও হারের ব্যবধান খুব বেশি কমাতে পারেননি শানাকা। ১০২ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।

সান নিউজ/এমআার

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা