খেলা
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ

টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

স্পোর্টস ডেস্ক:

শুক্রবার লাহোরে প্রথম টি-টোয়েন্টি দিয়ে প্রথম পর্বের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। আজ বেশ আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচিত হলো টি-টোয়েন্টি সিরিজের ট্রফি।

ট্রফি উন্মোচনের সময় উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও বাবর আজম। এরপর ট্রফিটি হাতে নিয়ে হাসিমুখে ফটোসেশনে অংশ নেন তারা।

এক যুগ পর পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলতে নামছে বাংলাদেশ। সর্বশেষ ২০০৮ সালে পাকিস্তানের মাটিতে খেলতে নেমেছিলো টাইগাররা।

২০০৯ সালে শ্রীলংকার ক্রিকেটারদের ওপর হামলার পর থেকেই দেশটিতে ক্রিকেট নির্বাসিত। সাম্প্রতিক সময়ে দেশটি সফর করেছে আফগানিস্তান, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা। এরপরই সেখানে গেলেন মাহমুদউল্লাহ-তামিমরা।

তিন দফায় দেশটিতে তিনটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি সিরিজের টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা