ছবি : সংগৃহিত
খেলা

বিপিএল খেলার মাঝে মন্ত্রী হলেন ওয়াহাব

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার মাঝামাঝি সময়ে পাকিস্তানের অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজ দেশটির পাঞ্জাব প্রদেশের ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

আরও পড়ুন : সানিয়া মির্জার বিদায়

এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের খেলাধুলা বিষয়ক জনপ্রিয় চ্যানেল ‘এ’ স্পোর্টস।

চলতি বিপিএলে খুলনা টাইগার্সে খেলা এই বাঁহাতি পেসারকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তত্বাবধায়ক সরকারের ক্রীড়া মন্ত্রী করা হয়েছে।

আরও পড়ুন : বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার

পাঞ্জাবের তত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী মহসীন নাকভির অধীনে ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াহাব রিয়াজ। পারভেজ এলাহীর পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েই বিধানসভা ভেঙে দিয়েছেন মহসিন। নতুন করে ১১ জনের তত্ত্বাবধায়ক মন্ত্রিসভার নাম ঘোষণা করেছেন তিনি।

সম্ভবত বিপিএল খেলার মাঝপথেই দায়িত্ব গ্রহণ করতে পাকিস্তান যাবেন খুলনা টাইগার্সের তারকা খেলোয়ার ওয়াহাব রিয়াজ।

আরও পড়ুন : তৃতীয় পর্ব শেষে পয়েন্ট টেবিল

মন্ত্রীত্ব পাওয়ার বিষয়ে এক প্রশ্নের উত্তরে ওয়াহাব বলেন, আল্লাহ সব পরিকল্পনা করেন। তিনি সব ঠিক করেন। এটা আমার জন্য সম্মানের। একই সাথে দেশের সেবা করার সুযোগ পেয়েছি। আমি বিশ্বাস করি, সবার চাওয়াই এরকম হওয়া উচিত।

মন্ত্রী ওয়াহাবকে মনে করিয়ে দেয়া হল, মাশরাফী বিন মুর্তজা কিন্তু এমপি হয়েও দাপট দেখাচ্ছেন মাঠে। তখন তিনি বলেন, আমিও ক্রিকেট খেলবো। মাশরাফীর মতো।

আরও পড়ুন : বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

এদিকে খুলনা দলে তার সতীর্থ আরেক পাকিস্তানি ক্রিকেটার আজম খান টুইটারে ওয়াহাব রিয়াজের নতুন একটি ছবি আপলোড দিয়ে লিখেন, ‘পাঞ্জাবের ক্রীড়া মন্ত্রীর সাথে মজা করছি।’

পাকিস্তানের ৩৭ বছর বয়সী পেসার ওয়াহব রিয়াজ দেশের হয়ে সব সংস্করণ মিলিয়ে ১৫৬ ম্যাচ খেলে ২৩৭ উইকেট নিয়েছেন। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য তিনি।

আরও পড়ুন : আইসিসির বর্ষসেরা একাদশে মিরাজ

প্রসঙ্গত, ওয়াহাব চলমান বিপিএলে দারুণ খেলছেন । দুবার ৪ উইকেটসহ ১২ উইকেট নিয়েছেন। তিনি দেশের হয়ে ২০২০ সালের ডিসেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বশেষ খেলেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা