ছবি : সংগৃহিত
খেলা
মার্কো জানসেন

বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২২ সালের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকার বোলিং অলরাউন্ডার মার্কো জানসেনকে। ২০২২ সালে ব্যাট ও বল হাতে নজরকাড়া পারফর্মেন্স দেখিয়েছেন ২২ বছর বয়সী এই টিয়া খেলোয়ার।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

২০২২ সালে টেস্টে ৩৬টি উইকেটের পাশাপাশি ওয়ানডেতে ২টি ও টি-২০ তে একটি উইকেট নিয়েছেন জানসেন। আর ব্যাট হাতে ২১.২৭ গড়ে করেন ২৩৪ রান।

ব্যাটে-বলে এমন পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ পেলেন আইসিসির বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটারের খেতাব।

জানসেনের সঙ্গে বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হওয়ার দৌড়ে ছিলেন ভারতের অর্শ্বদ্বীপ সিং, আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ও নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। এই তিনজনকে পেছনে ফেলে ২০২২ সালের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার জানসেন।

আরও পড়ুন : তৃতীয় পর্ব শেষে পয়েন্ট টেবিল

২০২২ সালে ঘরের মাঠে ১৩.৫০ গড়ে ১৪ উইকেট, ইংল্যান্ডে ১৩.১১ ও অস্ট্রেলিয়ায় ১৩.৩৩ গড়ে ১৪টি উইকেট নেন জানসেন। আর নিউজিল্যান্ডের মাটিতে ২৮.৫৫ গড়ে ৯ উইকেট এই প্রোটিয়া অলরাউন্ডার।

২০২১ সালে ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হয় জানসেনের। পরের বছর ২০২২ সালে একই দলের বিপক্ষে ওডিআই ও টি-টোয়েন্টি অভেষেক হয় তার।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা