করোনায় বিপর্যস্ত জাতীয় ফুটবল দল
খেলা

করোনায় বিপর্যস্ত জাতীয় ফুটবল দল

ক্রীড়া প্রতিবেদক:

৩১ সদস্যের মধ্যে এখন পর্যন্ত ১৮ ফুটবলারই করোনা ভাইরাসে আক্রান্ত। বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের জন্য ক্যাম্প শুরু করা নিয়েই এখন শংকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলবে বাংলাদেশ। সেজন্য দল ঘোষণা করেছিল বাফুফে। এর মধ্যে অধিনায়ক জামাল ভূঁইয়া ও ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশী তারিক আজিজ দেশের বাইরে। বাকি তিন ফুটবলার জনি, মতিন মিয়া ও ফাহাদ ইনজুরি আক্রান্ত।

তাই ফুটবলারদের তিন ভাগে ক্যাম্পের জন্য ডাকা হয়। শর্ত দেয়া হয় ব্যাক্তিগতভাবে যেমন ফুটবলারদের করোনা পরীক্ষা করাতে হবে তেমনি বাফুফেও তাদের উদ্যোগে খেলোয়াড়দের করোনা পরীক্ষা করাবে।

এখানেই ঘটে বিপত্তি। খেলোয়াড়রা নেগেটিভ ফলাফল নিয়ে ক্যাম্পে আসে। এরপর বাফুফে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আবারো করোনা পরীক্ষা করায় খেলোয়াড়দের।

কিন্তু সেখানে প্রথমদিন (৫ আগস্ট) তিন ফুটবলার করোনা পজিটিভ হন। অবশ্য বিশ্বনাথ ঘোষ তার ব্যাক্তিগত পরীক্ষাতেই পজিটিভ হওয়ায় ক্যাম্পে যোগ দেননি।

দ্বিতীয়দিন (৬ আগস্ট) মোট সাত ফুটবলার করোনা পজিটিভ হন। অর্থাৎ করোনা আক্রান্ত খেলোয়াড়ের সংখ্যা দাঁড়ায় এগারোতে।

বাকি খেলোয়াড়দের করোনা নেগেটিভ মনে করে বাফুফে তাদের আবাসিক ক্যাম্পে গাজীপুরের সারা রিসোর্টে পাঠিয়ে দেয়। কিন্তু আজ (৭ আগস্ট) বিএসএমএমইউ থেকে বাফুফেকে জানানো হয় খেলোয়াড় ও কোচিং স্টাফের মধ্যে আরো আটজন করোনা পজিটিভ।

অর্থাৎ এখন মোট ১৮ ফুটবলার ও একজন কোচিং স্টাফ যিনি সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার, তিনিও করোনা পজিটিভ।

করোনা পজিটিভ হওয়া সব খেলোয়াড়রা হলেন- বিশ্বনাথ ঘোষ, নাজমুল ইসলাম রাসেল, এম এস বাবলু, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম (নতুন পজিটিভ), মানিক হোসেন মোল্লা (নতুন পজিটিভ), মানিক (নতুন পজিটিভ), আব্দুল্লা (নতুন পজিটিভ), ইয়াসিন আরাফাত (নতুন পজিটিভ), বিপলু আহমেদ (নতুন পজিটিভ), মাহবুবুর রহমান (নতুন পজিটিভ), আনিসুর রহমান জিকো, সুশান্ত ত্রিপুরা, রবিউল হাসান, শহিদুল আলম, সোহেল রানা, ইব্রাহিম, টুটুল হোসেন বাদশা।

বাকি সাত ফুটবলার সবুজ, তপু, মামুনুল, রানা, রায়হান, ইয়াসিন, জীবন ও ম্যানেজার সত্যজিত দাশ রূপুর করোনা পরীক্ষা শনিবার করা হবে।

করোনা আক্রান্ত খেলোয়াড়দের সংখ্যা এতো বেশি হলেও তা নিয়ে এখনই দুশ্চিন্তা করতে নারাজ ম্যানেজার সত্যজিত দাশ রূপু। সান নিউজকে তিনি বলেন, মূল অনুশীলনের আগে যে দুই সপ্তাহ সময় আছে সেটাই করোনা থেকে সেরে ওঠার জন্য পর্যাপ্ত। আর খেলোয়াড়রা যেহেতু শারীরিকভাবে শক্তিশালী সেহেতু অন্য কোন উপসর্গ না থাকলে এই রোগ থেকে তারা দ্রুত সেরে উঠবেন।

রূপুর বিশ্বাসের জায়গা হলো, যেসব খেলোয়াড় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন তাদের কোন উপসর্গ নেই।

তবে তার চিন্তার জায়গা হলো, বাংলাদেশের খেলোয়াড়দের এমন করোনা আক্রান্তের খবরে বিশ্বকাপ বাছাই ম্যাচ না পিছিয়ে দেয় ফিফা।

তবে নতুন করে সোমবার আবারো ফুটবলারদের করোনা পরীক্ষা করানোর সম্ভাবনা আছে। এবার বেসরকারী ব্যাবস্থাপনায় দ্বিতীয়বার করোনা পরীক্ষা করিয়ে খেলোয়াড়দের ফলাফলের ব্যাপারে নিশ্চিত হতে চায় বাফুফে।

সব বিষয় নিয়েই শনিবার সভায় বসার কথা আছে ফেডারেশনের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা