সংগৃহীত
খেলা

তৃতীয় উইকেটের পতন, চাপে ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার : সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করছে ইংল্যান্ড। ব্যাট করতে নেমে শুরুতে ইংলিশ দুই ওপেনার জেসন রয় এবং ফিল সল্ট দেখে শুনেই খেলছিলেন। প্রথম উইকেটেই তারা তুলে ফেলেন ৫৪ রান।

তবে ইনিংসের নবম ওভারে সল্টকে সাজঘরে ফেরান সাকিব আল হাসান। ২৫ বল থেকে ৩৫ রান করেন এই ইংলিশ ব্যাটার।

আরও পড়ুন : টাইগারদের ২৪৭ রানের লড়াকু সংগ্রহ

এরপরই ক্রিজে নামেন সিরিজের প্রথম ম্যাচের নায়ক ডেভিড মালান। তাকে দ্রুতই ফেরান পেসার এবাদত হোসেন। নামের পাশে রান যোগ করার আগেই ক্যাচ আউটের ফাঁদে পরে প্যাভিলিয়নের পথ ধরেন এই টপ অর্ডার ব্যাটার।

পরের ওভারে বোলিংয়ে এসে আবারও আঘাত হানেন সাকিব। এবার তার শিকার ১৯ রান করা জেসন রয়। ৩৩ বলে ১৯ রান করা এই ওপেনারকে বোল্ড আউট করেন সাকিব।

আরও পড়ুন : মোহামেডানের হয়ে খেলবেন সাকিব

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ১১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫৬ রান। ক্রিজে আছেন জেম্স ভিন্স ও স্যাম কারেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষায় অভিযান...

ট্রুডোর সঙ্গে প্রেম, এবার মুখ খুললেন কেটি পেরি

সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুলেছ...

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ ওয়েলফেয়া...

মাদারীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিপুল উৎসাহ উদ্দীপনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা