ফলো অনে পাকিস্তান
খেলা

ফলো অনে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে ফলো অনে পড়েছে পাকিস্তান। নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হয় ২৭৩ রানে। এর আগে স্বাগতিকরা ৮ উইকেটে ৫৮৩ রান তুলে তাদের প্রথম ইনিংস ঘোষণ করেছিল।

৩ উইকেটে ২৪ রান নিয়ে তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করেছিল পাকিস্তান। এক প্রান্তে চলতে থাকে ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল। তবে অবিচল ছিলেন আজহার আলী। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১৪১ রান করেন তিনি। ক্যারিয়ারের ১৭ তম সেঞ্চুরি এটি আজহারের।

মিডল অর্ডারে তাকে কিছুক্ষণ সঙ্গ দিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট ফিফটি করে ৫৩ রানে আউট হন তিনি। নিজেদের প্রথম ইনিংসে ২৭৩ রান তুলে পাকিস্তান। ফলো অনে সফররতরা চতুর্থ দিন তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করবে।

৫৬ রানে ৫ উইকেট নেন জিমি অ্যান্ডারসন। ক্যারিয়ারে ২৯তম বারের মতো অ্যান্ডারসন ৫ উইকেট নিলেন। আর দুটি উইকেট পেলেই টেস্টে ৬০০ উইকেটের মাইলফলকে নাম লেখাবেন জিমি অ্যান্ডারসন।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা