হাতাহাতি আর ৫ লালকার্ডের ম্যাচে হার পিএসজির
খেলা

হাতাহাতি আর ৫ লালকার্ডের ম্যাচে হার পিএসজির

স্পোর্টস ডেস্ক:

মৌসুমের প্রথম ম্যাচেই হার দিয়ে শুরু পিএসজির। দ্বিতীয় ম্যাচে রোববার রাতে মার্সেলির বিপক্ষে মাঠে নেমেছিলেন নেইমার-ডি মারিয়ারা। তবে এবারও জয় পায়নি। ৯ বছর পর পিএসজিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে ১-০ গোলে হারিয়ে দিয়েছে মার্সেলি।

ম্যাচের ৩১ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেছেন মার্সেলির ফ্লোরিয়ান থাউভিন।

হারকে সঙ্গী করার পাশাপাশি তিনজন খেলোয়াড়ের নামের পাশে লাল কার্ড নিয়েও মাঠ ছাড়ে পিএসজি। সেই তালিকায় আছেন নেইমার দ্য সিলভা, লিয়ান্দ্রো পার্দেস ও লেইভিন কুরজাওয়া। অবশ্য মার্সেলিরও দু’জন লাল কার্ড দেখেছেন। তারা হলেন জর্ডান আমাভি ও দারিও বেনেদেত্তো।
ম্যাচের অন্তিম মুহূর্তে (৯০+৫) হাতাহাতির ঘটনায় তাদের লাল কার্ড দেখানো হয়।

অবশ্য গোল সুযোগের দারুণ কয়েকটি সুযোগ পেয়েছিল পিএসজি। অ্যাঙ্গেল ডি মারিয়া জালে বলও জড়িয়েছিলেন দ্বিতীয়ার্ধে। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়। মার্সেলিও বল জালে জড়িয়েছিল আরও একবার। সেটিও বাতিল হয় অফসাইডের কারণে।

শুরু থেকেই ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাঁসা, যেটার রেশ গিয়ে পড়ে ম্যাচের শেষ মুহূর্তে। হাতাহাতি আল লাল কার্ডের মধ্য দিয়ে শেষ হয় সেটি।

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

রাজধানীতে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

গার্মেন্টেসে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

কাল বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে নতুন পে-স্কেল অনু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা