বাণিজ্য

বাণিজ্য মেলার সময় বাড়লো চার দিন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় আগামী ৪ ফেব্রুয়ারী পর্যন্ত বাড়ানো হয়েছে। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এক আবেদনের পেক্ষিতে মেলার মেয়াদ চার দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

ঢাকার দুই সিটির নির্বাচনের জন্য আগামী ৩১ জানুয়ারী এবং ১লা ফেব্রুয়ারী মেলা বন্ধ থাকবে। রোববার মেলা আট দিন বাড়ানোর প্রস্তাব করেছিল ব্যবসায়ীরা। এবার মেলার সমাপনী অনুষ্ঠান হবে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এবারও বছরের প্রথম দিন ১ জানুয়ারি শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৫তম আসর। এ মেলা শেষ হওয়ার কথা ছিল ৩১ জানুয়ারি। মাসব্যাপী বাণিজ্য মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরুর দিন (১০ জানুয়ারি) বাণিজ্য মেলা বন্ধ রাখা হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা