সারাদেশ

মুন্সীগঞ্জে প্রয়াত উপমন্ত্রী আব্দুল হাই  স্মরণে দোয়া মাহফিল 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সদ্য প্রয়াত উপমন্ত্রী আলহাজ্ব মো. আব্দুল হাই স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুর ২ টার দিকে সদর উপজেলার মহাকালী ইউনিয়নের বাইতুন নূর ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে হাজার লোকের মাঝে তোবারক বিতরন করা হয়।
এছাড়াও মহাকালী ইউনিয়নের কৃতি সন্তান ও মুসীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব সিদ্দিকুর রহমান, মহাকালী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আঃ রহমান শিকদার, সাবেক সভাপতি মো. শাহজাহান হাওলাদার, সাবেক চেয়ারম্যান মো. সোনামিয়া বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান ঢালী, বীর মুক্তিযোদ্ধা মো. এনায়েত উল্লাহ খান সেন্টু, মো. খোরশেদ মাদবর ও মো. দ্বীন ইসলাম আজাদ রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল হাই-এর বড় ছেলে মো. ইফতেখারুল আলম রিপন ও ছোট ছেলে মো. মাসুম, জেলা বিএনপির সাবেক সদস্য আতোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি মো. শাহীন মিয়া, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মু. মাসুদ রানা ও সরকারি হরগঙ্গা কলেজ শাখার সাবেক ভিপি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার।
মিলাদ ও দোয়া মোনাজাতের আগে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করা হয়। এতে সভাপতিত্ব করেন মহাকালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. নাছির উদ্দিন ভূঁইয়া ও সঞ্চালনা করেন সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ কবির হোসেন হাওলাদার। এ সময় আরও উপস্থিত ছিলেন মহাকালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মিলন ঢালী, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান সরদার, সহ-সভাপতি আলমগীর মিঝি, আ: হান্নান মেম্বার, মো. ইউছুফ মেম্বার, মো. মজিবুর রহমান হাওলাদার ও করিম মাদবর প্রমুখ।
বক্তারা সদ্য প্রয়াত আব্দুল হাইয়ের রাজনৈতিক অবদান ও স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, তাঁর অবদান অস্বীকার করার সুযোগ নেই। তাঁর কর্ম ও অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা