আর্টস

প্রেম উষ্ণতায় কন্যা, মকরের ক্ষতি

সান নিউজ ডেস্ক : আজকে আপনার দিনটি কেমন যাবে রাশিচক্রের মাধ্যমে জেনে নিন। মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই!

মেষ : আজকের দিন মেষ জাতক-জাতিকার জন্য বিপজ্জনক। যেকোনো কাজে হাত দেয়ার দ্বিতীয় বার ভাবুন। গবেষণা কাজে নিয়োজিত ব্যক্তিবর্গের জন্য বিদেশ সফরের সুযোগ আসতে পারে।

বৃষ : হিংসা ভুলে শত্রুর সঙ্গে ভাব করে চলুন। তবে শত্রু থেকে সাবধান। কর্মক্ষেত্রে সুনাম বাড়ার ফলে সহকর্মীদের হিংসা বাড়তে পারে। ধর্মীয় কাজে মনোযোগ সফলতা বয়ে আনতে পারে। নারী সহকর্মীর কাছ থেকে কোনো সহায়তা পেতে পারেন। তবে এ সহায়তার পেছনে রহস্য এড়িয়ে স্বাভাবিকভাবে চলুন। আজ ভ্রমণ শুভ।

মিথুন : সড়কে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। বিপরীত লিঙ্গের আচরণ আপনাকে মুগ্ধ করবে। আজ আপনার অর্থসহ বিশেষ কিছু প্রাপ্তিযোগ শুভ। কর্মস্থলে সততা বজায় রাখুন। সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। উত্তেজনা পরিহার করুন। সাংস্কৃতি কর্মকাণ্ডে ভালো যোগ রয়েছে।

কর্কট : ব্যবসা-বাণিজ্যে সফলতার যোগ রয়েছে আজ। তবে সবকিছু ভালোভাবে পরিচালনা করা আব্যশক। যেকোনো চুক্তিতে সাক্ষী রাখুন। কর্মস্থলে পদস্থ ও প্রভাবশালীদের সাহায্য সহজেই পাবেন। তবে সহকর্মীদের হিংসা বাড়তে পারে।

সিংহ : আজ ফটকা-শেয়ার বাজারে তেমন উন্নতির সম্ভাবনা নেই। প্রতিশ্রুতি দেয়া থেকে আপাতত দূরে থাকুন। শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। চিকিৎসকের পরামর্শ নিন। আজ প্রতারক থেকে সাবধান থাকুন। নতুবা ভোগান্তি অপেক্ষা করছে। বন্ধুদের সঙ্গে সাক্ষাতের যোগ রয়েছে। শিক্ষার্থীদের জন্য আজকের দিন শুভ।

কন্যা : আজকের দিনটি বেশ চমৎকার কাটবে। প্রেমিকার উষ্ণ ভালোবাসা প্রেমকে রাঙিয়ে তুলবে। তবে সীমালঙ্ঘন ভোগান্তি ডেকে আনতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন।

তুলা : মানসিক অস্থিরতা নিরসনে পদস্থ ও প্রভাবশালীদের সাহায্য পাওয়া সহজ হবে। পাওনাদারের টাকা পরিশোধের ব্যবস্থা নিন। সাবধানে পথ চলুন।

বৃশ্চিক : আজ নিজের ইচ্ছার বিরুদ্ধে দাফতরিক কোনো কাজ করা ঠিক হবে না। কর্মক্ষেত্রে প্রিয়জনের মন রক্ষা করে চলার চেষ্টা সমস্যার সমাধান আনতে পারে। দাফতরিক কাজে আজ উত্তেজনা পরিহার করে চলার চেষ্টা করুন।

ধনু : কারো ওপর নির্ভর করে কাজ সম্পাদনের চেষ্টা না করাই উত্তম হবে। ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা রুখে দিয়ে পরিকল্পিত কাজ সমাধানে সক্ষম হবেন। পরোপকারে ও সামাজিক কর্মকাণ্ডে যথেষ্ট অগ্রগতি হতে পারে।

মকর : ঈর্ষাকাতর কোনো বন্ধুর চক্রান্তে দাম্পত্যজীবনে সন্দেহের কালো ছায়া নেমে আসতে পারে। আজ যা-ই করুন না কেন আগে তা যাচাই করে নিতে হবে তা নাহলে আর্থিক ক্ষতির দিকটাই বেশি দেখা যায়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা