আর্টস

রাশিফলে যেমন যাবে আপনার আজকের দিন

সান নিউজ ডেস্ক : আজ বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের দিনটি কেমন যাবে রাশিচক্রের মাধ্যমে জেনে নেই। তবে জ্যোতিষী যাই বলুক, আপনার ভাগ্য কিন্তু আপনার কর্ম ও বিচক্ষণতার ওপর নির্ভর করছে!

মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯)
আজ আপনার জন্য দিন শুভ হলেও বিপদের সম্ভাবনা রয়েছে। সাবধানতা আপনাকে বিপদ থেকে সরিয়ে রাখবে। ব্যবসায় লাভবান হওয়ার যোগ রয়েছে। সড়ক পারাপারে সাবধানতা অবলম্বন আপনাকে দুর্ঘটনার ঝুঁকি থেকে মুক্তি দেবে। সঙ্গীর সঙ্গে কলহ এড়িয়ে চলুন।

বৃষ (এপ্রিল ২০-মে ২০)
দিন আপনার জন্য বেশ ভালোভাবে কাটতে পারে। তবে কষ্ট পাওয়ার আভাস রয়েছে। বাল্যপ্রেম মাথাচাড়া দেবে। নিজেকে নিয়ন্ত্রণ রাখুন। অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। বিদেশ যাত্রা শুভ নয়। উদ্যোক্তাদের ভালো করার যোগ আছে। স্বজনদের মধ্যে কারো সুস্থতার খবর আপনাকে আনন্দিত করবে।

মিথুন (মে ২১-জুন ২০)
আজ আপনাকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। সামান্য কারণে কাছের কাউকে অনেক দূরে ঠেলে দিতে হতে পারে, আবার দূরের কেউ হতে পারে খুব আপন। প্রেমের ফুলটি বাসি হতে চলেছে, লজ্জা না করে এখনই হাতবদলের ব্যবস্থা করুন। কর্মক্ষেত্রে কৃতকর্মের উচ্ছ্বসিত প্রশংসা পাবেন। বাড়ির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনার হস্তক্ষেপ থাকবে উল্লেখ করার মতো। দূরযাত্রা শুভ।

কর্কট (জুন ২১-জুলাই ২২)
আজকের দিনে আর্তমানবতার সেবায় নিজেকে খুব বেশি দরদী মনে হতে পারে। দুঃস্থ সেবায় বেশ কিছু টাকা ব্যয় হতে পারে। প্রেমিক মন আজ সৃজনশীল কাজে উৎসাহ পাবে প্রিয়জনের কাছ থেকে। বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে গেলে বিকেলের কিছু কাজে ভুল হওয়ার আশঙ্কা থেকে যাবে।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২)
ঘুম থেকে উঠেই বেশ সুখী সুখী মনে হবে। দিন গড়ানোর সঙ্গে ছোট্ট একটি কারণ ক্ষণিকের জন্য দুঃখিত করে দিতে পারে। তবে সে দুঃখ আপনার ভেতর এমন এক জিদ তৈরি করবে যা সফলতার দিকে ধাবিত করবে। ভালোবাসার মানুষটি আজ আপনার প্রতি বড্ড যত্নশীল হয়ে উঠবে। অর্থকড়িতে টানাটানি না থাকার সম্ভাবনায় বেশি।

কন্যা (আগস্ট ২৩-সেপ্টেম্বর ২২)
ভালোবাসার মানুষকে তার প্রাপ্য সময়টা দিন। অর্থভাগ্য আজ ভোগাবে, ভালো খারাপের মধ্যে দুলতে থাকবে অনবরত। গ্রহের কল্যাণে অশুভ আজ দূরে সরে যাবে। অর্থ লেনদেনে সাবধানতা রাখুন।

তুলা (সেপ্টেম্বর ২৩-অক্টোবর ২২)
আজ রূপ সচেতনতায় আপনার অনেকটা সময় নষ্ট হবে সেটা আপনি যেই জাতিকা হোন। কর্মক্ষেত্রে সহকর্মীর আচরণে মন বিগলিত হতে পারে। সাবধানের ওপর বাড়তি সাবধান থাকতে হবে। প্রিয় মানুষটিকে যেকোনো অজুহাতে আজ উপহার দিতে হবে।

বৃশ্চিক (অক্টোবর ২৩-নভেম্বর ২১)
আজ প্রেমে ঘটে যাবে অনাকাঙ্ক্ষিত দুর্যোগ। ধার দেয়া অর্থ আদায়ে বেগ পেতে হবে। দূরযাত্রায় সামান্য জটিলতা আনন্দকে বাড়িয়ে দেবে কয়েকগুণ। শ্রদ্ধেয় কোনো ব্যক্তির কাছ থেকে আশার বাণী শুনতে পারবেন । পরিবারের কারো সফলতা আনন্দের উদ্রেক ঘটাবে।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১)
ইতিবাচক আবেগ আজ নতুন কিছু সৃষ্টি করবে। দিনের প্রথমভাগে আপনার কাঁধে বাড়তি কাজের চাপ এসে জুটবে। আপনার গ্রহ বন্ধুদের সঙ্গে যৌথ বিনিয়োগে বিরত থাকতে বলছে। রাজনৈতিক কোনো চাপ অনৈতিকভাবে আপনাকে পাকড়াও করতে চাইতে পারে।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯)
বাড়িতে অপ্রত্যাশিত কারো আগমনে দিনের সব পরিকল্পনা এলোমেলো হয়ে যেতে পারে। প্রজাপতির পালক মনকে করে দিতে পারে উতলা। বিনিয়োগে বিশেষ সুবিধা পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ। তবে অবশ্যই রাস্তা পারাপারে সচেতন হতে হবে।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮)
নতুন পরিকল্পনা আশানুরূপ ফল দিতে পারে। প্রতিবেশীর কারো উপকার করতে গিয়ে ফেঁসে যাওয়ার আশঙ্কা আছে। আজ সমাজের মুরব্বীদের সঙ্গে কোনো বিচার কার্যে ভূমিকা রাখতে হতে পারে। কর্মক্ষেত্রে অযথায় সহকর্মীর সঙ্গে কাজের ব্যাপারে মতবিরোধ বাধতে পারে। বেকারদের কারো চাকরি প্রাপ্তির শুভ সংবাদ আসতে পারে।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০)
আপনাকে আজ খুব করে ভাবাবে অভ্যন্তরীণ কোনো বিষয়ের পরিবর্তন। প্রেমের সম্পর্কে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। লেগে থাকা কাজের সফলতা নাকের ডগায় ঝুলবে, হাতে পাওয়ার অপেক্ষা মাত্র। আপনার আচরণের বিশেষ প্রশংসা জুটে যাবে সামান্য পরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে। পারিবারিক ঝামেলার সমাধান আজ আপনার হাত দিয়েই হওয়া সম্ভব।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা